Skip to main content

Haider Movie Ananlysis

#Haider ⚠️ Not A Review, But An Analysis (সামনেই Spoiler, সাবধানে পড়ুন!) সম্প্রতি Haider সিনেমাটি দেখলাম! যদিও Vishal Bharadwaj এর পুরো Shakespeare trilogy টাই আগে দেখেছি। তবে ভাবলাম আজ একটু এটা নিয়ে লেখা যাক। সত্যি বলতে, আমি মনে করি Vishal Sir এর এই trilogy one of the greatest Shakespeare adaptation ever! Maqbool এবং Haider সিনেমাটি তো অনেক foreign adaptation কেও হার মানায়। Maqbeth এর adaptation হিসেবে আমি Maqbool কে Akira Kurosawa এর Throne Of Blood এর পরেই স্থান দিই। আর Haider হলো Hamlet এর Indian Adaptation যেখানে Shahid Kapoor নিজের career এর one of the best performance দিয়েছে। তবে আমি গল্পে বিশদে যাচ্ছি না। সিনেমা তিনটিই আপনারা দেখুন, দুর্দান্ত trilogy!! যারা Hamlet পড়েছেন তারা জানবেন যে এটি একটি পিতৃভক্ত সন্তানের পিতার মৃত্যুর প্রতিশোধ চরিতার্থ করার গল্প। এই সিনেমাটি 1990s এ কাশ্মীরের উত্তাল পরিস্থিতির প্রেক্ষাপটে নির্মিত। সেসময় কাশ্মীরে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরী হয়েছিল এবং কঠোর মিলিটারি অপারেশন শুরু হয়েছিল তার প্রেক্ষিতে কাশ্মীরের আমজনতার স্বাধীনতার স্পৃহাকে এখানে তুলে ধরা হয়...

UPSC পরীক্ষা কী (All about UPSC and Why West Bengal students are lagging behind in UPSC exam?)



UPSC = Union Public Service Commission

এই word টা বর্তমানে একটি বহুল জনপ্রিয় শব্দ!! ভারতবর্ষে হয়তো গুটিকয়েক এমন ব্যক্তি থাকবেন যারা এই শব্দটি শোনেননি। বিশেষত 2021 সালে The Viral Fever (TVF) এর একটি ওয়েব সিরিজ ASPIRANTS মুক্তি পাওয়ার পরেই এই শব্দটির জনপ্রিয়তা যেন কয়েকগুণ বেড়ে গেছে। UPSC হলো ভারত সরকারের অধীনস্থ একটি central recruitment agency যারা সমস্ত গ্রুপ Aঅফিসারদের নিয়োগ করে। সমস্ত কেন্দ্রীয় সরকারী প্রতিষ্ঠানের সকল গ্রুপ 'A' পদের জন্য নিয়োগ এই সংস্থাটিই করে থাকে। এই কমিশনটির সদর দফতর নয়াদিল্লির ধোলপুর হাউসে। 1 অক্টোবর 1926 সালে পাবলিক সার্ভিস কমিশন হিসাবে এটি প্রতিষ্ঠিত হয়, পরে ভারত সরকার আইন 1935 দ্বারা ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন হিসাবে এটি পুনর্গঠিত হয়। ভারতবর্ষের স্বাধীনতা লাভের পর এটির নামকরণ করা হয় Union Public Service Commission।

Recently আপনারা হয়তো দেখেছেন UPSC 2021 এর result বেরিয়েছে। নিউস চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন সংবাদপত্রে সম্প্রতি এটি একটি বহুল চর্চিত বিষয়!! 2021 UPSC তে যিনি AIR 1 নিয়ে topper হয়েছেন তার নাম শ্রুতি শর্মা। মূল দ্রষ্টব্য হলো, এবছরের UPSC result এ top 3 positions ধারণ করে রয়েছেন তিনজন নারী। শ্রুতি শর্মার পাশাপাশি অঙ্কিতা আগারওয়াল(2) এবং জামিনি সিংলা (3)। UPSC দ্বারা এবছর মোট 685 জন প্রার্থীর সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে 244 জন general, 73 জন EWS, 203 জন OBC, 105জন SC এবং 60 জন ST ক্যাটাগরির প্রার্থী। এদের মধ্যে 2nd rank holder অঙ্কিতা আগারওয়াল পশ্চিমবঙ্গের বাসিন্দা, দিল্লী ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স অনার্স করেছেন। তার optional subject ছিল Political Science। 2019 সালে তিনি তার first attempt দেন এবং 2020 সালে 2nd attempt। দিল্লি ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স অনার্স করার পরে তিনি ডালবার্গে (a Consultancy firm) 1 বছর কাজ করেছেন। তারপরে 2018 সালে, তিনি UPSC CSE পরীক্ষার প্রস্তুতির জন্য কর্পোরেট চাকরি ছেড়ে দেন। তিনি যে বিষয়ে কাজ করতে চান সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে একটি সাক্ষাত্কারে তিনি বলেছিলেন, অন্যান্য দেশে প্রচলিত দারিদ্র্য, বেকারত্ব, জলবায়ু পরিবর্তন, ইত্যাদি বিষয়গুলি সর্বত্র ছড়িয়ে রয়েছে। তিনি সেগুলি নিয়ে কাজ করতে চান। অপরদিকে শ্রুতি শর্মা দিল্লি ইউনিভার্সিটির সেন্ট স্টিফেন কলেজ থেকে ইতিহাস অনার্সে স্নাতক হয়েছেন। তার স্নাতক হওয়ার পর, তিনি জওহরলাল নেহেরু কলেজে Modern History বেছে নেন Masters program এর করার জন্য , কিন্তু তিনি মাঝখানে কোর্সটি ছেড়ে দেন এবং UPSC সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির জন্য জামিয়া মিলিয়া ইসলামিয়া রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমিতে যোগ দেন। এই পরীক্ষার মাধ্যমে IAS পদের জন্য নিয়োগ করা হয়। একজন আইএএস অফিসার-এর কাছে নীতি প্রণয়ন করার এবং অর্থের ভিত্তিতে সেগুলি বাস্তবায়ন করার ক্ষমতা থাকে। অবশ্য আইএএস যে মন্ত্রীর অধীনে কাজ করেন সেই মন্ত্রীর দ্বারাই সিদ্ধান্ত গৃহীত হয়। Tax court ও সেই এলাকার আইএএস-এর কর্তৃত্বের অধীনে আসে। আইএএস-এর প্রধান দায়িত্ব হল তার এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখা।

কি, বিষয়গুলো ইন্টারেস্টিং লাগছে? অনেকেই আছেন যারা IAS aspirants তো অবশ্যই কিন্তু তাঁদের UPSC সম্পর্কে সম্পূর্ণ এবং পরিষ্কার ধারণা নেই। IAS কিংবা IPS এই লোভনীয় পদগুলোর জন্য কি আপনিও উৎকন্ঠিত? চলুন তবে এই UPSC examination নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।

পূর্বেই বলেছি UPSC হলো ভারত সরকারের অধীনস্থ একটি central recruitment এজেন্সী। এই এজেন্সির চার্টারটি ভারতের সংবিধানের XIV অংশ দ্বারা মঞ্জুর করা হয়েছে, যার শিরোনাম দেওয়া হয়েছে Services Under the Union and the States। এই এজেন্সি recruitment করে থাকে all India service, Central services and cadre এবং armed forces এর জন্য। যেমন - 

IAS, IPS, IRS, IES, IFS, ese, CDS, NDA ইত্যাদি পোস্ট এর জন্য। UPSC examination এর মূলত তিনটি পর্যায় রয়েছে - Preliminary examination, Mains exam, personality test।

preliminary stage তে 200 marks করে সর্বমোট 400 marks এর দুটো পেপার থাকে - একটা general studies, অপরটি হলো CSAT। এই পর্যায়ে যারা কোয়ালিফাই করে তাদেরকে ডাকা হয় mains exam এর জন্য। 

Mains examination এ মোট 9 টি পেপার থাকে। দুই প্রকারের পেপার থাকে যথা - qualifying এবং merit-ranking পেপার। Qualifying দুটো থাকে - 300 marks এর compulsory Indian language এবং English language।

Merit ranking থাকে - 250 marks এর General Studies I - Indian Heritage and Culture, History n Geography, Society

General Studies II - Governance, Constitution, Polity, Social Justice, International Relations

General Studies III - Technology, Economic Development, Biodiversity, Environment, Security and Disaster Management

General Studies IV - Ethics, Aptitude, Integrity


Mains exam কোয়ালিফাই করলে আসে personality test বা এককথায় interview।

এবার প্রশ্ন আসে, এই পরীক্ষাটি দেওয়ার age limit কত?

তবে বলে রাখি, এর age limit হলো 21 বছর বয়স থেকে 32 বছর বয়স। General Category এবং EWS এর জন্য 32 বছর এবং 6 attempts। OBC ক্যাটাগরির জন্য 32 + 3 বছর এবং 9 attempts।

এই পরীক্ষাটি প্রতিবছর হয়ে থাকে।

এবার আসি study material এর কথায়। UPSC exam এর জন্য যে বইগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যে বিষয়ের যে বইগুলো সর্বোত্তম সেগুলো নিচে দেওয়া রইলো 👇👇 বইগুলোর নামের পাশাপাশি Buy button দেওয়া রইলো, এখান থেকে আপনারা সরাসরি বইগুলো কিনতে পারবেন with special discounts......

India After Gandhi by Ramachandra Guha



Indian Polity by M. Laxmikanth



Indian Economy by Ramesh Singh



Introduction to the Constitution of India by D.D. Basu



India’s Struggle for Independence by Bipan Chandra



The Wonder That Was India by AL Basham



 Indian economy by Uma Kapila



Indian Art and Culture by Nitin Singhania



Geography of India by Majid Husain



একটা প্রশ্ন ছাত্রদের মাথায় প্রায় সর্বদাই ঘোরাফেরা করে, সেটি হলো - coaching ছাড়া কি UPSC crack করা সম্ভব?? তবে এর উত্তর - হ্যা, অবশ্যই সম্ভব!!

বহু ছাত্ররা রয়েছে যারা প্রচুর পরিমানে টাকা ব্যয় করে কোচিং এর পেছনে। কিন্তু আমাদের মনে রাখা দরকার যে কোচিং শুধুমাত্র আমাদের পথ প্রদর্শকের কাজ করে থাকে। এমন নয়, যে কোচিং ছাড়া exam crack করা অসম্ভব। সঠিক স্ট্রাটেজি follow করতে হবে এবং প্রথম কাজ হলো, syllabus study করতে হবে। জানতে হবে UPSC এর syllabus সম্পর্কে বিশদে। Syllabus এর পাশাপাশি ভালোভাবে ফলো করতে হবে Question pattern। যেকোনো টপিক এর উপর বিশদে পড়াশোনা করতে হবে কারণ mains exam হয় descriptive ধরণের। প্রতিটা বিষয়ে conception স্পষ্ট রাখতে হবে। উপরে উল্লিখিত বইগুলো খুব ভালোভাবে পড়তে হবে এবং Previous years এর পেপারগুলো প্রত্যহ solve করার অভ্যেস তৈরী করতে হবে। অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল প্রত্যহ নিখুঁতভাবে নিউসপেপার পড়তে হবে এবং current affairs পড়তে হবে। অন্যান্য বিষয়ের পাশাপাশি GK খুব strong হওয়া প্রয়োজন। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো self motivation। কখনো এক্সামের কম্পেটিশন লেভেল কিংবা প্রশ্নের কাঠিন্য দেখে দমে যাওয়া চলবে না কিংবা demotivated হওয়া চলবে না, নিজের লক্ষ্যে অটল থাকতে হবে।


এবার একটা বিশেষ প্রশ্নে আসি, আমাদের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা কেন অন্যান্য রাজ্যের তুলনায় এসমস্ত পরীক্ষায় পিছিয়ে রয়েছে? অথবা UPSC পরীক্ষায় স্থানলাভ করা ছাত্রছাত্রীদের মধ্যে বাঙ্গালীদের সংখ্যা কম কেন?

হিন্দিভাষী অঞ্চল যেমন ইউপি, বিহার, রাজস্থান, এমপি এবং অন্ধ্রপ্রদেশে সামন্ততান্ত্রিক পরিবেশ রয়েছে। সেখানকার ছাত্রছাত্রীদের মধ্যে সিভিল সার্ভেন্ট হবার অভিলাষ বেশি। পাঞ্জাব,হরিয়ানার মানুষেরা শারীরিকভাবে শক্ত-সমর্থ হওয়ায় সেখানকার মানুষদের মধ্যে সশস্ত্র প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার প্রবণতা বেশি। আবার মহারাষ্ট্র,গুজরাট এর মত রাজ্যগুলোতে ব্যবসায়িক দিকে যাবার প্রবণতা প্রচুর পরিমাণে দেখা যায়। তবে বাঙ্গালীদের ক্ষেত্রে শিল্প, সাহিত্য এবং বিজ্ঞানের প্রতি মানুষের উৎকণ্ঠা ও উৎসাহ বেশি। বাঙালিরা একাডেমিকভাবে উজ্জ্বল হওয়া সত্ত্বেও, কোনও প্যাটার্নযুক্ত প্রতিযোগিতার কঠোরতা এবং একঘেয়েমির সাথে খাপ খায় না যা একটি জীবনকে সময়সূচী এবং অধস্তনতার শৃঙ্খলে আবদ্ধ করে। তাছাড়া পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বেকারত্বের পরিমাণ প্রচুর বেশি।

যেহেতু UPSC যে কোনও ব্যক্তির জীবনে একটি ঝুঁকি নেওয়ার বিষয় সেহেতু অনেকে এই পথে যাওয়ার সাহস পায় না! যদি ছয়বারের প্রচেষ্টায় কোন ভাবে সাফল্য না আসে, তবে এই বেকারত্বের রাজ্যে ভবিষ্যতের রুজি-রোজগার কিভাবে হবে সেটা ভেবে অনেকেই দমে যায়। এছাড়া অপর একটি কারণ হলো, আমাদের রাজ্যের শিক্ষাব্যবস্থার ঘাটতি। দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কেরলের মত রাজ্যগুলোর উন্নত শিক্ষা ব্যবস্থা তাদের সাফল্যের অন্যতম চাবিকাঠি। এছাড়াও আরো কিছু কারণ হলো, কলকাতায় UPSC preparation এর জন্য পর্যাপ্ত ভালো ভালো কোচিং সেন্টারের অভাব।

পশ্চিমবঙ্গের যুবক-যুবতীদের মেধার অভাব নেই, তারা যেকোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, একমাত্র প্রয়োজন পরিকাঠামো এবং সঠিক অনুপ্রেরণা। দিল্লির বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কলকাতাতেও তাদের কেন্দ্র খোলা উচিত৷


যাই হোক, এই হলো UPSC এর ইতিবৃত্তান্ত!! আশা করি এই আর্টিকেলটি প্রত্যেকের মনে জমে থাকা প্রশ্নগুলোর উত্তর খুঁজে দিতে সমর্থ হবে। আর্টিকেলটির পাঠকদের মধ্যে যারা যারা UPSC এর preparation নিচ্ছেন তাদের সকলকে আমার শুভকামনা!❤️❤️

 আজকের এই আর্টিকেলটি The Intellectual Mind বিভাগের অন্তর্ভুক্ত।



Comments

Post a Comment

If you have any doubts, let me know

Popular posts from this blog

The fall of Cartoon Network। How Cartoon Network became so popular?? What ruined Ben 10?

আজ আমরা আলোচনা করব Cartoon Network চ্যানেলটি নিয়ে, হ্যাঁ এটিই হল সেই চ্যানেল যা আমাদের শৈশবকে করে তুলেছিল মধুর !! Ben 10, Courage the Cowardly Dog, Beyblade, Scooby Dooby do, Tom and Jerry কার্টুন গুলোর নাম আশা করি আপনারা সকলেই শুনছেন। আপনি যদি 18-20 বছর বয়সী তরুণ কিংবা তরুণী হয়ে থাকেন তবে আপনি অবশ্যই এই নামগুলো শুনে থাকবেন। বিশেষত Ben 10 এবং Tom and Jerry এর নাম শোনেননি এমন তরুণ তরুণী খুঁজে পাওয়া বড়ই দুঃসাধ্য..... এবং আপনি যদি 25 থেকে 30 বছর বয়সী যুবক-যুবতী হয়ে থাকেন, তবে আপনি Rhapsody rabbits, Hanna-Barbera, Dexter's Laboratory, The Powerpuff Girls, Johnny Bravo এর মতো বিখ্যাত কার্টুনগুলোর নাম অবশ্যই শুনে থাকবেন। এই প্রতিটি কার্টুন আমাদের শৈশবের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। আমাদের দিন শুরু হত এই সমস্ত কার্টুনগুলোর সাথে এবং রাতের নৈশভোজও শেষ হত এ সমস্ত কার্টুনগুলোর সাথে। এভাবেই বিভিন্নunique cartoons গুলোর সাথে সুপারহিট হয়ে উঠেছিল কার্টুন নেটওয়ার্ক চ্যানেলটি। কিন্তু তারপরে হঠাৎ কিভাবে Cartoon Network চ্যানেলটি সম্পূর্ণরূপে flop হয়ে গেল?? কিভাবে এদের মার্কেটিং সম্পূর্ণ down হয়...

FREE WINGS OF MIND

  Free Wings of Mind হলো আমার প্রথম ব্লগ। ব্লগ লেখার ইচ্ছে টা আমার বহুকালই ছিল, তবে অন্তর্দ্বন্দ চলছিল যে সেই ব্লগের ভাষা কি হবে? English হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যা সারা পৃথিবীর মানুষের বোধগম্য এবং যেন বর্তমান আধুনিকতার এক মাপকাঠি। পাশাপাশি নিজের ব্লগকে বৃহৎ সংখ্যাক মানুষের মাঝে পৌঁছে দেওয়ার এক অব্যর্থ মাধ্যম। কিন্তু বাংলা যে প্রাণের ভাষা, হৃদয়ের ভাষা, ভালোবাসা। অতুলপ্রসাদের ভাষায়, “মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!" আজকাল এই বাংলায় লেখার প্রবণতাটাও যেন দিন দিন হ্রাস পাচ্ছে। শিল্প-সংগীত অনুরাগী, বুদ্ধিজীবী বাঙালি জাতি যেন দিন দিন English কিংবা হিন্দির প্রতি ঝুকে যাচ্ছে। ফলে ফিকে হয়ে পড়ছে বাংলার সমৃদ্ধি। তাই সাত পাঁচ ভেবে ঠিক করে ফেললাম আমার ব্লগের ভাষা হবে শুদ্ধ বাংলা। সত্যি বলতে, বাংলায় যতটা স্বচ্ছন্দবোধ আমি করি তা আর অন্য কোনো ভাষায় করি না। বাংলার মধুরতা, অনন্যতা, সমৃদ্ধ সংস্কৃতি চিরকালই দৃঢ় আকর্ষে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে আমায়। হ্যা এখন প্রশ্ন করতে পারেন যে, ব্লগের নামকরণ তবে English এ কেন? আসলে ব্লগের যা নাম রেখেছি তার অভিধানিক অর্থ মনের মুক্ত ডানা...... এরকম মন...

Who is John Wick? movies like John wick। John Wick 4 release date. All interesting facts about John wick। how many John Wick movies are there?

সম্প্রতি John Wick chapter 4 release হয়েছে 24 শে মার্চ 2023 তে। আশা করি তা আপনারা সকলেই জানেন, বিশেষত যারা অ্যাকশন ফিল্ম পছন্দ করেন, gunshots, hand-to-hand combats পছন্দ করেন তাদের জন্য তো এটি একপ্রকার পারিজাত ক্ষেত্র। চতুর্দিকে সুপার হিরো ঘরানার ফিল্মের বিপুল জনপ্রিয়তা ও একাধিপত্যের যুগে এবং CGI-based এই পপ কালচারের যুগে John Wick series টি as an ground action film নিরন্তর বক্সঅফিস কাঁপিয়ে চলেছে। তার signature black suit, slicked-back hair এবং guns এবং knives এর অফুরন্ত ভান্ডার দ্বারা এই চরিত্রটি একটি মডার্ন কালচারাল আইকনে পরিণত হয়েছে। চরিত্রটিতে অভিনয় করেছেন বিখ্যাত হলিউড অভিনেতা Keanu Reeves. হ্যাঁ ঠিকই ধরেছেন, কিংবদন্তি Matrix series এর প্রধান অভিনেতা। যারা এই বিখ্যাত চরিত্রটি সম্পর্কে জানেন না বা যারা সম্প্রতি সিনেমাগুলো দেখতে শুরু করেছেন অথবা যারা বহুকাল আগে থেকেই দেখছেন তাদের সকলের জন্যই চলুন আজ John Wick চরিত্রটি নিয়ে আলোচনা করা যাক। আলোচনা করা যাক who is John Wick and why he is so popular? যারা প্রথম এই সিরিজের সিনেমা গুলো দেখতে শুরু করেছেন তাদের জন্য আলোচনা করব, how many J...