Who is John Wick? movies like John wick। John Wick 4 release date. All interesting facts about John wick। how many John Wick movies are there?
সম্প্রতি John Wick chapter 4 release হয়েছে 24 শে মার্চ 2023 তে। আশা করি তা আপনারা সকলেই জানেন, বিশেষত যারা অ্যাকশন ফিল্ম পছন্দ করেন, gunshots, hand-to-hand combats পছন্দ করেন তাদের জন্য তো এটি একপ্রকার পারিজাত ক্ষেত্র।
চতুর্দিকে সুপার হিরো ঘরানার ফিল্মের বিপুল জনপ্রিয়তা ও একাধিপত্যের যুগে এবং CGI-based এই পপ কালচারের যুগে John Wick series টি as an ground action film নিরন্তর বক্সঅফিস কাঁপিয়ে চলেছে। তার signature black suit, slicked-back hair এবং guns এবং knives এর অফুরন্ত ভান্ডার দ্বারা এই চরিত্রটি একটি মডার্ন কালচারাল আইকনে পরিণত হয়েছে। চরিত্রটিতে অভিনয় করেছেন বিখ্যাত হলিউড অভিনেতা Keanu Reeves. হ্যাঁ ঠিকই ধরেছেন, কিংবদন্তি Matrix series এর প্রধান অভিনেতা।
যারা এই বিখ্যাত চরিত্রটি সম্পর্কে জানেন না বা যারা সম্প্রতি সিনেমাগুলো দেখতে শুরু করেছেন অথবা যারা বহুকাল আগে থেকেই দেখছেন তাদের সকলের জন্যই চলুন আজ John Wick চরিত্রটি নিয়ে আলোচনা করা যাক। আলোচনা করা যাক who is John Wick and why he is so popular? যারা প্রথম এই সিরিজের সিনেমা গুলো দেখতে শুরু করেছেন তাদের জন্য আলোচনা করব, how many John Wick movies are there? পাশাপাশি এই আর্টিকেলে থাকবে all interesting facts about John wick। এবং যারা অ্যাকশন ঘরানার সিনেমা দেখতে দারুন পছন্দ করেন তাদের জন্য আরো Movies like John Wick.
John wick একজন retired Hitman, একজন skilled এবং নির্মম assassin, একজন skilled Martial artist, multilingual, extremely intelligent, master tactician। John Wick সিরিজের সমস্ত গল্পের সূত্রপাত হয় একটি কুকুরের মৃত্যু দিয়ে, যেটি তার স্বর্গীয় স্ত্রী তাকে উপহার দিয়েছিল। এই সিনেমাগুলো প্রধানত জনপ্রিয় তার intense action sequence এবং stylish cinematography, character depth, criminal underworld এর চাকচিক্যের জন্য। John Wick এর আসল নাম Jardani Jonathan Jovonovich. সে একটি খ্রীষ্টান অনাথআশ্রমে মানুষ হয় যেখানে শিশুপালন এবং ব্যালে ড্যান্স এর আড়ালে শিশুদের একজন আততায়ী হয়ে ওঠার প্রশিক্ষণ দেওয়া হয়। সেই অনাথ আশ্রমের কত্রি The Director নামে পরিচিত। যদিও আমরা John Wick chapter 4 এ জানতে পারি যে John একটা crime Family থেকেও belong করতো, তার বোনের নাম katia। দীর্ঘকাল ক্রাইম আন্ডারওয়ার্ল্ডের সাথে কাজ করার পরে হঠাৎ সে একজনের প্রেমে পড়ে এবং এই জগৎ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু Viggo Tarasov নামে অপর একজন গ্যাংস্টার তাকে শেষ একটি মিশনের জন্য পাঠায়। সেই মিশনে তার দায়িত্ব ছিল বড় বড় গ্যাংস্টার ফ্যামিলি কে হত্যা করা। যদিও এই মিশনে সফলতার সম্ভাবনা খুবই কম ছিল কিন্তু আমরা জানি John Wick is inevitable!
এ মিশনটি সফলভাবে পূর্ণ করে জন উইক পুরোপুরিভাবে এই ক্রিমিনাল আন্ডারওয়ার্ল্ড থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেয়। এই মিশনে তাকে সাহায্য করে Santoni D' Antonio নামে অপর একজন গ্যাংস্টার এবং সে John Wick এর blood oath নিয়ে নেয়। এই ক্রিমিনাল আন্ডারওয়ার্ল্ড এ শপথের মারাত্মক গুরুত্ব রয়েছে, কেউ কোনো শপথ নিলে তার জন্য জীবন পর্যন্ত ত্যাগ করতে পারে। ফলে আমাদের John wick একটি blood oath এর বন্ধনে আটক থেকে যায়। বেশ কিছুকাল শান্তিতে জীবন যাপনের পর তার স্ত্রী মারা যায় এবং তার জন্য রেখে যায় একটি ছোট্ট কুকুর ছানা। এই কুকুরছানাটিকে জন উইক নিজের সন্তানের মত লালন পালন করত। কিন্তু তারপরেই একদিন Gangster Viggo Tarasov এর ছেলে John Wick এর উপর আক্রমণ করে তার সেই প্রিয় কুকুর ছানাটিকে তারই চোখের সামনে হত্যা করে। এখান থেকেই শুরু হয় আমাদের প্রিয় চরিত্রের যাত্রা, তার প্রতিশোধের যাত্রা। সিনেমার প্রথমেই বলা হয়েছে “: John is a man of focus, commitment, sheer will... something you know very little about.” ফলে ক্রিমিনাল আন্ডার ওয়ার্ল্ড এর সকলে তাকে যেমন শ্রদ্ধা করত তেমনি ভয় পেত। John wick পুনরায় এই খুনখারাপ এর জগতে ফিরে আসতে বাধ্য হয়। এখান থেকেই শুরু হয় এই সিরিজের যাত্রা। এই সিরিজের প্রথম সিনেমার পর গ্যাংস্টার মহলে খবর ছড়িয়ে যায় যে John wick আন্ডার ওয়ার্ল্ডে ফের ফিরে এসেছে। তখন সেই Santoni D'Antonio ফিরে আসে John Wick এর কাছে একটি কন্ট্রাক্ট নিয়ে। এখান থেকে শুরু হয় John Wick chapter 2 এর যাত্রা..... এবং ধীরে ধীরে এর ফলশ্রুতিতেই শুরু হয় John Wick chapter 3 এবং chapter 4 এর যাত্রা। এই John Wick universe এ High table হচ্ছে এই ক্রিমিনাল আন্ডারওয়ার্ল্ডের Supreme authority এবং Continental Hotel হচ্ছে এই ক্রিমিনাল আন্ডারওয়ার্ল্ডের সর্ববৃহৎ নেটওয়ার্ক। এই ইউনিভার্সে এক প্রকার গোল্ড কয়েন ব্যবহার করা হয় যেটা এই আন্ডারওর্ল্ডের একটা বিশেষ মুদ্রা যার প্রকৃত মূল্য আমরা জানি না। এটিকে কখনো কন্টিনেন্টাল হোটেলে একরাত্রি যাপনের জন্য আবার কখনো একপাত্র সুরাপানের জন্য ব্যবহার করতে দেখা গেছে। এর থেকে আন্দাজ করা যায় এই কয়েনটিকে মূলত সম্মান এবং আভিজাত্যের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। এই কন্টিনেনটাল হোটেলে অস্ত্রশস্ত্র সাপ্লাই করে থাকে The Sommelier এবং প্রয়োজনীয় বস্ত্র, বুলেটপ্রুফ শুট সাপ্লাই করে থাকে Luca Mosca। এই John Wick চরিত্রের জন্য Keanu Reeves বিভিন্ন martial arts এর ট্রেনিং নিয়েছেন যেমন Hapkido, Brazilian Jiu-Jutsu, Judo, Gun-fu ইত্যাদি। এই চরিত্রটিকে ভালোলাগার অন্যতম একটি কারণ হলো এই সিনেমার প্রত্যেকটা fight scene এবং action sequence অনেক বেশি বাস্তবিক মনে হয়। এর জন্য চরিত্রের অভিনেতা প্রচুর পরিমানে পরিশ্রম করেছেন। এই পুরো ইউনিভার্সটা অত্যন্ত নিখুঁতভাবে well organisedএবং প্রতিটা চরিত্রের নিজস্ব গভীরতা রয়েছে। এই চরিত্রের আরেকটি বিশেষত্ব হলো হাতের কাছে উপস্থিত দৈনন্দিন ব্যবহার্য যেকোনো বস্তু দিয়েই John Wick একজন-দুজন নয় একাধিক মানুষকে হত্যা করতে পারে যেমন পেন্সিল, বই, তাসের পাতা, পেন ইত্যাদি। যা অনেকবেশি দুর্ধর্ষ লাগে আমাদের, John Wick এর কাছে যেন সমস্ত জিনিসই একেকটা অস্ত্র!
All interesting facts about John wick :
আসুন এবার কিছু বিশেষ তথ্য নিয়ে আলোচনা করা যাক,
1. আপনারা কি জানেন? John Wick franchise এর Creator Derek Kolstad প্রথমে চরিত্রটির নাম দিয়েছিলেন Scorn এবং তার বয়স ছিল 60 এর অধিক। একটু পরে তিনি চরিত্রটিকে প্রৌর দেখালেও ফিজিক্যালি ফিট দেখাতে চেয়েছিলেন তাই এই চরিত্রে Keanu Reeves কে কাস্ট করা হয়।
2. আপনারা কি জানেন? John Wick এর director Chad Stahelski এর পূর্বেও Keanu Reeves এর সাথে কাজ করেছিলেন। কোথায় বলুন তো? Matrix movie তে তিনি Keanu Reeves এর stunt double হিসেবে কাজ করেছিলেন। তিনি নিজেই একজন stuntman!
3.আপনারা কি জানেন? 2014 এর John Wick movie তে daisy যে ছোট্ট কুকুরটিকে দেখা গেছিলো তার আসল নাম Andy, সেটি একটি beagle প্রজাতির কুকুরছানা ছিল।
4. আপনারা কি জানেন? John Wick এর পিঠে যে tattoo টা রয়েছে তাতে লেখা রয়েছে “Fortis Fortuna Adiuvat” যার অর্থ Fortune favours the brave। এই স্লোগানটি ব্যবহার করে থাকে US army। উপরন্তু John Wick এর ঘড়ি পড়ার স্টাইল হুবহু মিল খায় US army এর সাথে। সুতরাং হতে পারে John Wick একজন ex army officer।
5. আপনারা কি জানেন? দ্বিতীয় মুভিতে লাস্ট fight sequence টি shoot করার জন্য প্রায় 4 million dollar খরচ করে glass এর সেট তৈরী করা হয়েছিল। যার প্রায় অধিকাংশ অংশই লড়াই ভেঙে পড়েছিল।
6. আপনারা কি জানেন? মনে আছে John Wick 3: parabellam এ প্রথম ব্যক্তিটিকে, যাকে John Wick বই দিয়ে হত্যা করেছিল? তিনি কিন্তু আদতে Serbian Basketball team র প্লেয়ার Boban Marjanovich.
7. আপনারা কি জানেন? John Wick এর প্রথম ফিল্মে যিনি Viggo Tarasov এর চরিত্রে অভিনয় করেছিলেন,Michael Nygvist... তার কান কাঁটা পড়েছিল শুটিং চলাকালীন এবং তার জন্য আশি খানা সেলাই পড়েছিল কানে।
8. তৃতীয় ফিল্মে John Wick এর সহকারী সেই মহিলাটিকে মনে আছে যার সাথে অনেকগুলো কুকুর ঘুরে বেড়াতো। সেই অভিনেত্রীর নাম Halle Berry। আপনারা কি জানেন? এই actress ই Catwoman movie এর lead actress। তিনি 2004 এ Catwoman এর চরিত্রে অভিনয় করেছিলেন।
9. আপনারা কি জানেন? John Wick chapter 4 এ Killa এর চরিত্রে (John Wick এর পালক পিতাকে যে হত্যা করেছিলো) যিনি অভিনয় করেছেন তিনি আসলে বিখ্যাত হলিউড অভিনেতা ও মার্শাল আর্টিস্ট Scott Adkins। তাকে fatsuit পরিয়ে stunt করানো হয়েছিল মুভিতে।
10. আপনারা কি জানেন? John Wick franchise তে আরো দুটো spin off project আসতে চলেছে - Ballerina movie ( lead actress Ana de Armas) এবং Continental নামে একটি সিরিজ।
Movies like John Wick :
যারা অ্যাকশন ফিল্ম দারুন পছন্দ করেন এবং John Wick এর মতোই দুর্ধর্ষ action দেখতে চান তাদের জন্য রইলো অনুরূপ কিছু মুভির উদাহরণ ও হালকা বিবরণ -
1. The Raid 2 (2014) : একটি SWAT টিম একটি নির্মম ড্রাগ লর্ডকে নামানোর চেষ্টা করে যা তার henchmenদের দ্বারা ভরা একটি high rise building এ লুকিয়ে রয়েছে৷
2. Nobody (2021) : একটি আপাতদৃষ্টিতে সাধারণ পরিবারের লোক যার একটি লুকানো অতীত রয়েছে, অবসর গ্রহণের জন্য বেরিয়ে আসে একদল রাশিয়ান গ্যাংস্টারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে।
3. Hardcore Henry (2015):সম্পূর্ণরূপে প্রথম-ব্যক্তির দৃষ্টিকোণ থেকে শ্যুট করা হয়েছে, মুভিটি হেনরিকে অনুসরণ করে, একজন সাইবোর্গ যার অতীতের কোনো স্মৃতি নেই, কারণ সে তার স্ত্রীকে টেলিকাইনেটিক সাইকোপ্যাথ থেকে বাঁচানোর জন্য হিংসাত্মক তাণ্ডব চালায়।
4. Atomic Blonde (2017): 1989 বার্লিনে সেট করা, একজন গোপন MI6 এজেন্টকে একজন সহযোগী এজেন্টের হত্যার তদন্ত করতে এবং ডাবল এজেন্টদের চুরি করা তালিকা পুনরুদ্ধার করতে পাঠানো হয়।
5. The Night Comes for Us (2018) : একটি গণহত্যার সময় একটি অল্পবয়সী মেয়ের জীবন বাঁচানোর পরে, একজন প্রাক্তন ট্রায়াড এনফোর্সারকে অবশ্যই তার প্রাক্তন কমরেডদের কাছ থেকে মেয়েটিকে রক্ষা করতে হবে।
6. Taken (2008) : একজন অবসরপ্রাপ্ত সিআইএ এজেন্ট তার মেয়েকে উদ্ধার করতে ইউরোপে যান, যাকে যৌন পাচারকারীরা অপহরণ করেছে।
7. Commando (1985) : একজন অবসরপ্রাপ্ত স্পেশাল ফোর্সের কর্নেলকে তার মেয়েকে একদল ভাড়াটেদের হাত থেকে উদ্ধার করতে হবে যারা তার মেয়েকে কে অপহরণ করেছিল দক্ষিণ আমেরিকার এক স্বৈরশাসককে হত্যা করার জন্য তাকে ব্ল্যাকমেইল করতে।
8. The Man From Nowhere (2010) : প্রাক্তন বিশেষ এজেন্ট যিনি একটি প্যানশপ চালান তিনি একটি যুবতী মেয়ের সাথে বন্ধুত্ব করার পরে একটি মাদক পাচারের চক্রে জড়িয়ে পড়েন।
9. Deadpool 2 (2018) : marvel hero ডেডপুল মিউট্যান্টদের একটি দল গঠন করে যার নাম এক্স-ফোর্স, যারা টাইম ট্রাভেল করে একটি বাচ্চা মিউট্যান্টকে বাঁচানোর জন্য।
10. Blade : একজন অর্ধ-মরণশীল, অর্ধ-অমর তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এবং ভ্যাম্পায়ারদের পৃথিবী থেকে মুক্তি দিতে বেরিয়েছে। তিনি যে আধুনিক কালের প্রযুক্তিগতভাবে উন্নত ভ্যাম্পায়ারদের অনুসরণ করছেন তারা তার বিশেষ রক্তের গ্রুপের সন্ধানে।
তাহলে এই রইলো আমাদের John Wick সংক্রান্ত যাবতীয় আলোচনা। কন্টিনেন্টাল হোটেল থেকে শুরু করে তার আইকনিক 1969 ফোর্ড মুস্ট্যাং পর্যন্ত, জন উইকের জগতে অন্বেষণ করার জন্য অফুরন্ত আকর্ষণীয় তথ্য এবং বিবরণ রয়েছে, যা এটিকে একটি ফ্র্যাঞ্চাইজিতে পরিণত করেছে। তার আইকনিক চেহারা, অনন্য লড়াইয়ের শৈলী এবং তার নৈপুণ্যের প্রতি তীব্র উত্সর্গের জন্য সত্যিই ধন্যবাদ। আজ এখানে বিশদে আলোচনা হলো - John Wick 4 release date, All interesting facts about John wick, how many John Wick movies are there এবং অবশ্যই movies like John wick। আজকে আর্টিকেলটি Spicy facts and info বিভাগের অন্তর্ভুক্ত।
আর্টিকেলটি ভালোলাগলে এটিকে নিজেদের বন্ধু বান্ধব এবং পরিচিত আত্মীয় স্বজনদের শেয়ার করুন।
Frequently Asked Questions :
Who is John Wick?
What is the story of John Wick?
How many John Wick movies are there?
What is the order of the John Wick movies?
Who plays John Wick?
What is John Wick's dog's name?
What is the Continental Hotel in John Wick?
What is John Wick's real name?
Is there going to be a John Wick 5?
What is John Wick's tattoo?










Comments
Post a Comment
If you have any doubts, let me know