Skip to main content

Haider Movie Ananlysis

#Haider ⚠️ Not A Review, But An Analysis (সামনেই Spoiler, সাবধানে পড়ুন!) সম্প্রতি Haider সিনেমাটি দেখলাম! যদিও Vishal Bharadwaj এর পুরো Shakespeare trilogy টাই আগে দেখেছি। তবে ভাবলাম আজ একটু এটা নিয়ে লেখা যাক। সত্যি বলতে, আমি মনে করি Vishal Sir এর এই trilogy one of the greatest Shakespeare adaptation ever! Maqbool এবং Haider সিনেমাটি তো অনেক foreign adaptation কেও হার মানায়। Maqbeth এর adaptation হিসেবে আমি Maqbool কে Akira Kurosawa এর Throne Of Blood এর পরেই স্থান দিই। আর Haider হলো Hamlet এর Indian Adaptation যেখানে Shahid Kapoor নিজের career এর one of the best performance দিয়েছে। তবে আমি গল্পে বিশদে যাচ্ছি না। সিনেমা তিনটিই আপনারা দেখুন, দুর্দান্ত trilogy!! যারা Hamlet পড়েছেন তারা জানবেন যে এটি একটি পিতৃভক্ত সন্তানের পিতার মৃত্যুর প্রতিশোধ চরিতার্থ করার গল্প। এই সিনেমাটি 1990s এ কাশ্মীরের উত্তাল পরিস্থিতির প্রেক্ষাপটে নির্মিত। সেসময় কাশ্মীরে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরী হয়েছিল এবং কঠোর মিলিটারি অপারেশন শুরু হয়েছিল তার প্রেক্ষিতে কাশ্মীরের আমজনতার স্বাধীনতার স্পৃহাকে এখানে তুলে ধরা হয়...

Haider Movie Ananlysis

#Haider

⚠️ Not A Review, But An Analysis (সামনেই Spoiler, সাবধানে পড়ুন!)

সম্প্রতি Haider সিনেমাটি দেখলাম! যদিও Vishal Bharadwaj এর পুরো Shakespeare trilogy টাই আগে দেখেছি। তবে ভাবলাম আজ একটু এটা নিয়ে লেখা যাক।

সত্যি বলতে, আমি মনে করি Vishal Sir এর এই trilogy one of the greatest Shakespeare adaptation ever! Maqbool এবং Haider সিনেমাটি তো অনেক foreign adaptation কেও হার মানায়। Maqbeth এর adaptation হিসেবে আমি Maqbool কে Akira Kurosawa এর Throne Of Blood এর পরেই স্থান দিই।

আর Haider হলো Hamlet এর Indian Adaptation যেখানে Shahid Kapoor নিজের career এর one of the best performance দিয়েছে।

তবে আমি গল্পে বিশদে যাচ্ছি না। সিনেমা তিনটিই আপনারা দেখুন, দুর্দান্ত trilogy!!

যারা Hamlet পড়েছেন তারা জানবেন যে এটি একটি পিতৃভক্ত সন্তানের পিতার মৃত্যুর প্রতিশোধ চরিতার্থ করার গল্প। এই সিনেমাটি 1990s এ কাশ্মীরের উত্তাল পরিস্থিতির প্রেক্ষাপটে নির্মিত। সেসময় কাশ্মীরে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরী হয়েছিল এবং কঠোর মিলিটারি অপারেশন শুরু হয়েছিল তার প্রেক্ষিতে কাশ্মীরের আমজনতার স্বাধীনতার স্পৃহাকে এখানে তুলে ধরা হয়েছে।

সিনেমাটির আসল শক্তিই হচ্ছে এর সৌন্দর্য এবং aesthetics। ভুস্বর্গ কাশ্মীরে নির্মিত হওয়ার দরুণ প্রতিটি scene এ একপ্রকার visual poetry তৈরী করা সম্ভব হয়েছে। Frame within frame, symmetrical frame, golden ratio, dutch angle, geometric shapes & pattern ইত্যাদি দুর্দান্ত সব framing compositions ব্যবহার করা হয়েছে। তার পাশাপাশি দারুন দারুন wide shots, establishing shots এবং epic, royal set designs ব্যবহার হয়েছে যা সিনেমাটিকে একটি মহাকাব্যিক আঙ্গিক এনে দিয়েছে।

পাশাপাশি রয়েছে Tabu, Kay Kay Menon, Irfan Khan এবং Shraddha Kapoor এর stellar performance!! সিনেমার আরেকটা বিশেষত্ব হলো suspense, thrill, family drama, betrayal, action এবং romance যেটা অবশ্যই Shakespearean element!!

দারুন দারুন location এ shoot হয়েছে। যে sequence এ Haider একটি amphitheatre এ নৃত্যনাট্যের (কাশ্মীরে বলে Bhand Pather) মাধ্যমে নিজের কাকার সমস্ত জারিজুড়ি ফাঁস করে দেয় সেটা shoot করা হয়েছিল Martand Sun Temple এ। Amphitheatre হলো সেই উন্মুক্ত theatre যেখানে প্রাচীন রোম সাম্রাজ্যে বিভিন্ন বিনোদন মূলক খেলা দেখা হতো। সিনেমায় Vishal Bharadwaj এর music composition এবং Gulzar এর Jhelum ও Bismil এই দুটো lyrics একটি অনন্য মাত্রা এনে দিয়েছে। Jhelum গানটি যেন ভারত পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনে জরাজীর্ণ কাশ্মীরের সাধারণ জনমানসের মুক্তির আর্তিকে তুলে ধরেছে। দুইদেশের দ্বন্দ্বে তারা যেন নিজস্ব পরিচয় হারিয়ে ফেলেছে, দুটো দেশই যেন তাঁদেরকে পণ্যের মতো treat করছে।

তবে এই সিনেমার যেটা আসল বিশেষত্ব সেটা হচ্ছে সিনেমার চরিত্রগুলো এবং তাঁদের psychology! এই সিনেমার কোনো চরিত্রই black & white নয়। প্রতিটি চরিত্রই grey shaded, complex এবং multi layered! এবং সেই অনুসারে প্রতিটি চরিত্রই নিজস্ব কর্মফল ভুগে শেষমেশ ট্রাজেডিতে পর্যবসিত হয়ে।

এই বিষয়ে এবার একটু আলোকপাত করি। প্রথমেই বলি গল্পের প্রধান antagonist Khurram (Claudius in Hamlet) এর কথা। স্পষ্টতই Khurram একজন স্বার্থপর এবং লোভী ব্যক্তি যিনি রাজনৈতিক স্বার্থে প্রশাসনের প্রীতিভাজন হওয়ার জন্য এবং নিজের বৌদির সাথে সহবাস করার জন্য নিজেরই দাদাকে পুলিশের কাছে ধরিয়ে দেন এবং সে যাতে আর কখনো ফিরে আসতে না পারে তার বন্দোবস্ত করে দেন। কিন্তু এই Khurram এর একটি ভালো দিক হচ্ছে তিনি সত্যিই অন্তর থেকে তার বৌদি Ghazala কে ভালোবাসতেন। যার কারণে সিনেমার শেষে তাকে নিজের পা দুটো পর্যন্ত খোয়াতে হয়। কারণ ghazala যখন বিস্ফোরণ এর মাধ্যমে আত্মাহুতির চেষ্টা করে তখন সবাই বিপরীত দিকে ছুটলেও Khurram এবং Haider দুজনেই Ghazala র দিকে ছোটে তাকে বাঁচানোর জন্য। সেই বিস্ফোরণেই তার পা কাঁটা পড়ে এবং তিনি নিজের ভালোবাসার মানুষকেও হারান। ফলে শেষ পর্যন্ত প্রাণে বেঁচে গেলেও তিনি নিজের পাপের সাজা পান এবং স্ত্রীর প্রতি ভালোবাসার কারণেই tragedy তে পর্যবসিত হন।

এবার আসি Ghazala এর কথায়। Ghazala (Gertrude in Hamlet) একজন গৃহিনী, তার স্বামীর মৃত্যুতে তার কোনো হাত ছিল না। কিন্তু তিনি তার স্বামীর সাথে খুশিও ছিলেন না, তার স্বামীর বেপরোয়া মনোভাব তাকে এবং তার পরিবার উভয়কেই বিপর্যস্ত করে তুলেছিল। ফলে স্বামী নিখোঁজ হয়ে যাবার পর একটু সুখের সন্ধানে, আশ্রয়ের সন্ধানে তিনি Khurram এর কাছে গিয়ে ওঠেন। অবশ্যই প্রত্যেকের জীবনে একটু সুখী হওয়ার অধিকার রয়েছে, আর Khurram ওনাকে সত্যিই ভালোবাসতেন। অপরদিকে Ghazala নিজের ছেলেকেও প্রাণ দিয়ে ভালোবাসতেন। যে ভালোবাসা তার জীবনকেও শেষমেশ tragedy তে পরিণত করে দেয়। তার অপরাধ এটুকুই যে অজ্ঞানবশত তিনি নিজের স্বামীর হত্যাকারীর সাথেই দীর্ঘদিন রাত্রিযাপন করেছিলেন। যা তাকে তার ছেলের চোখেও অপরাধী করে তোলে, তার ছেলেও তাকে দূরে ঠেলে দেয়। নিজের ছেলের উন্মাদের মতো দশা দেখে তিনি নিজেও নিজেকে দোষারোপ করতে শুরু করেন এবং জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে শেষমেশ আ ত্ম হত্যার সিদ্ধান্ত নেন।

এবার আসি Haider এর কথায় (Hamlet) যে আপাতভাবে গল্পের protagonist এবং সদগুন সম্পন্ন, যে নিজের মা বাবা এবং প্রেমিকাকে প্রাণ দিয়ে ভালোবাসতো। কিন্তু তার প্রতিশোধ পরায়ণতা তাকে অন্ধ করে তুলেছিল, হিংস্র বর্বর করে তুলেছিল। শেষমেশ তার মায়ের কথাই সত্যি হয়, 'প্রতিশোধ' কেবল ধ্বংসই বয়ে আনে। ফলে শেষমেশ জিতে গিয়েও সে সর্বস্ব হেরে যায়। সে নিজের সমস্ত আপনজনকে হারায়। তার মা এবং প্রেমিকা উভয়ই আ ত্ম হত্যা করে। এখানে বলে রাখা ভালো Haider এর মধ্যে একটা Oedipus Complex ছিল। এই complex হলো এমন একটা psychological disorder যেখানে একজন ব্যক্তি unconsciously নিজের মায়ের প্রতি s*xually attracted হয়। জানি জিনিসটা শুনতে খুবই শ্রুতিকটুর এবং cringe লাগছে কিন্তু এটা fact! বারবার মায়ের কাঁধে চুম্বন করা বা মৃত্যুর আগে পরস্পর ঠোঁটে চুম্বন করা বা ছোটবেলায় নিজের মাকে বিয়ে করতে চাওয়া ইত্যাদি বিষয়গুলো এই জিনিসটাকে বারবার তুলে ধরেছে। তাই মায়ের মৃত্যুতে সে আরো বেশি বিধ্বংস্ত হয়ে পড়েছিল।

যাই হোক, তার প্রেমিকার বাবা Parvej ও corruption এবং লোভের ফলস্বরূপ শেষমেশ Haider এর গুলিতে প্রাণ হারায়। Parvej এর ছেলে Liyaqat ও বাবার পাপের কথা জানা সত্ত্বেও তার মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে Haider এর হাতে মারা যায়।

অর্থাৎ প্রতিটা character ই নিজেদের কিংবা আপনজনদের কর্মফলের দরুণ tragedy তে পর্যবসিত হয়।

মাঝখান থেকে Haider কে প্রাণ দিয়ে ভালোবাসা এবং সাহায্য করা সত্ত্বেও তারই হাতে নিজের বাবার হত্যা হতে দেখে Arshia ও (Ophelia & Horatio এর মিশ্রণ) সেই শোকে আ ত্ম হত্যা করে। এবং কবরস্থল খুঁড়তে থাকা সেই তিনজন বৃদ্ধও Haider এর পক্ষ নিয়ে লড়তে গিয়ে প্রাণ হারায়। যাদের কারোরই কাহিনীতে কোনো অপরাধ ছিল না। এই বিষয়টা এটাই দর্শায় যে প্রতিশোধ, লোভ - এগুলো কিভাবে সমগ্র সমাজকে affect করে, কিভাবে আমাদের পাশাপাশি আমাদের প্রিয়জনদেরও ক্ষতি করে, যারা হয়তো নির্দোষ ছিল।

এবং সত্যি বলতে কেউই prominent villain হয় না। প্রত্যেকেই কোনো না কোনো ভাবে পরিস্থিতির শিকার। আসল villain হয় পারিপার্শিক আর্থ সামাজিক ব্যবস্থা এবং রাজনৈতিক পরিস্থিতি। Protagonist হোক বা antagonist প্রত্যেকের ভেতরেই একটা mental conflict চলতে থাকে throughout the film!!!


এবার আসি Climax এর কথায়। এখানে Vishal Bharadwaj নিজস্ব creative choice এ climax র পরিবর্তে anti climax তৈরী করেছেন, যেটা আমার খুব ভালো লেগেছে। পুরো সিনেমাটার Hamlet এর সাথে মিল থাকলেও ending টা director বদলে দিয়েছেন, দর্শককে একটা great message দেওয়ার জন্য : "Inteqam se sirf inteqam pehda hota hai"!!

সেজন্য গল্পের শেষে সম্পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও Haider Khurram কে না মেরে ছেড়ে দেয়। কারণ সে জানে Khurram ইতিমধ্যে মানসিক এবং শারীরিক উভয় দিক থেকেই ক্ষত বিক্ষত হয়ে গেছে। তাছাড়া মৃত্যুর আগে তার মাও তো তাকে ক্ষমা করারই অনুরোধ করে গেছে। ফলত, শেষপর্যন্ত গল্পের protagonist এবং antagonist দুজনেই জীবিত থাকে সর্বস্ব হারিয়ে এক অপরিসীম বেদনা, শুন্যতা এবং রিক্ততা নিয়ে। যদিও Hamlet নাটকে Hamlet এবং Claudius দুজনেই মারা গেছিলেন। ফলে সাহিত্যের মতো সিনেমাতেও তাঁদের দুজনেরই tragedic পরিসমাপ্তি ঘটে কিন্তু ভিন্নভাবে। আর আমি cinematic version টাকেই অধিক নিপুন মনে করি তার কারণ আমার মতে মৃত্যুর চাইতে অপরিসীম যন্ত্রনা নিয়ে জীবিত থাকা অধিক tragedy।

মোদ্দা কথা, সিনেমার Climax টি আমার মতে একটি perfect ending এবং অবশ্যই Indian Cinema History তে একটি Milestone!!

এবার আসি film এর perspective এ। আমার মতে সিনেমাটি একটি masterpiece... No doubt!! কিন্তু ফিল্মে যে প্রেক্ষাপটটা তুলে ধরা হয়েছে তার সাথে আমি সম্পূর্ণ একমত নই। প্রথমত সিনেমায় Haider এবং Haider এর বাবা উভয়ই Sep*r*tist দের glorify করেছে। Hilal Meer নিজে বাড়িতে terr*r*st দের আশ্রয় দিয়েছিল এবং তাঁদের সমর্থনও করতো ফলে Indian military তাঁকে গ্রেফতার করে থাকলে তাতে তো স্বৈরাচারের কিছু দেখছি না আমি। আর Kashmir Ins*rg*ncy এর সময় Indian Military সন্দেহভাজনদের অনেক t*rture করেছিল তাতে সন্দেহ নেই। কিন্তু যেভাবে terr*r*st দের বিরুদ্ধে তাঁদের কার্যকলাপকে diminish করা হয়েছে বা oppressive দেখানো হয়েছে তা তো অর্থহীন। কারণ আমাদের আগের ঘটনাগুলোও দেখতে হবে। তার আগেই কাশ্মীরি হিন্দুদের গ ণ হত্যা হয়েছে, অনেকগুলো জায়গায় বোমাবর্ষণ হয়েছে। তৎকালীন সরকার যদি কাশ্মীরে 144 ধারা জারি না করতো তবে তো সারা কাশ্মীরে রক্তগঙ্গা বয়ে যেত। এবং যারা এইসব করেছিল তাঁদের সনাক্ত করে শাস্তি দেওয়াটাও জরুরি ছিল। যাই হোক, এবিষয়ে ইতিহাসভিত্তিক অনেক কথাই রয়েছে কিন্তু সেগুলো এখানে আর লেখা সম্ভব নয় কারণ অলরেডি উপন্যাস লিখে ফেলেছি। আরো বেশি লিখতে গেলে অনেকেই গালমন্দ করবেন। তাই এখানেই আপাতত শেষ করছি আজ......

Comments

Popular posts from this blog

The fall of Cartoon Network। How Cartoon Network became so popular?? What ruined Ben 10?

আজ আমরা আলোচনা করব Cartoon Network চ্যানেলটি নিয়ে, হ্যাঁ এটিই হল সেই চ্যানেল যা আমাদের শৈশবকে করে তুলেছিল মধুর !! Ben 10, Courage the Cowardly Dog, Beyblade, Scooby Dooby do, Tom and Jerry কার্টুন গুলোর নাম আশা করি আপনারা সকলেই শুনছেন। আপনি যদি 18-20 বছর বয়সী তরুণ কিংবা তরুণী হয়ে থাকেন তবে আপনি অবশ্যই এই নামগুলো শুনে থাকবেন। বিশেষত Ben 10 এবং Tom and Jerry এর নাম শোনেননি এমন তরুণ তরুণী খুঁজে পাওয়া বড়ই দুঃসাধ্য..... এবং আপনি যদি 25 থেকে 30 বছর বয়সী যুবক-যুবতী হয়ে থাকেন, তবে আপনি Rhapsody rabbits, Hanna-Barbera, Dexter's Laboratory, The Powerpuff Girls, Johnny Bravo এর মতো বিখ্যাত কার্টুনগুলোর নাম অবশ্যই শুনে থাকবেন। এই প্রতিটি কার্টুন আমাদের শৈশবের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। আমাদের দিন শুরু হত এই সমস্ত কার্টুনগুলোর সাথে এবং রাতের নৈশভোজও শেষ হত এ সমস্ত কার্টুনগুলোর সাথে। এভাবেই বিভিন্নunique cartoons গুলোর সাথে সুপারহিট হয়ে উঠেছিল কার্টুন নেটওয়ার্ক চ্যানেলটি। কিন্তু তারপরে হঠাৎ কিভাবে Cartoon Network চ্যানেলটি সম্পূর্ণরূপে flop হয়ে গেল?? কিভাবে এদের মার্কেটিং সম্পূর্ণ down হয়...

FREE WINGS OF MIND

  Free Wings of Mind হলো আমার প্রথম ব্লগ। ব্লগ লেখার ইচ্ছে টা আমার বহুকালই ছিল, তবে অন্তর্দ্বন্দ চলছিল যে সেই ব্লগের ভাষা কি হবে? English হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যা সারা পৃথিবীর মানুষের বোধগম্য এবং যেন বর্তমান আধুনিকতার এক মাপকাঠি। পাশাপাশি নিজের ব্লগকে বৃহৎ সংখ্যাক মানুষের মাঝে পৌঁছে দেওয়ার এক অব্যর্থ মাধ্যম। কিন্তু বাংলা যে প্রাণের ভাষা, হৃদয়ের ভাষা, ভালোবাসা। অতুলপ্রসাদের ভাষায়, “মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!" আজকাল এই বাংলায় লেখার প্রবণতাটাও যেন দিন দিন হ্রাস পাচ্ছে। শিল্প-সংগীত অনুরাগী, বুদ্ধিজীবী বাঙালি জাতি যেন দিন দিন English কিংবা হিন্দির প্রতি ঝুকে যাচ্ছে। ফলে ফিকে হয়ে পড়ছে বাংলার সমৃদ্ধি। তাই সাত পাঁচ ভেবে ঠিক করে ফেললাম আমার ব্লগের ভাষা হবে শুদ্ধ বাংলা। সত্যি বলতে, বাংলায় যতটা স্বচ্ছন্দবোধ আমি করি তা আর অন্য কোনো ভাষায় করি না। বাংলার মধুরতা, অনন্যতা, সমৃদ্ধ সংস্কৃতি চিরকালই দৃঢ় আকর্ষে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে আমায়। হ্যা এখন প্রশ্ন করতে পারেন যে, ব্লগের নামকরণ তবে English এ কেন? আসলে ব্লগের যা নাম রেখেছি তার অভিধানিক অর্থ মনের মুক্ত ডানা...... এরকম মন...

Who is John Wick? movies like John wick। John Wick 4 release date. All interesting facts about John wick। how many John Wick movies are there?

সম্প্রতি John Wick chapter 4 release হয়েছে 24 শে মার্চ 2023 তে। আশা করি তা আপনারা সকলেই জানেন, বিশেষত যারা অ্যাকশন ফিল্ম পছন্দ করেন, gunshots, hand-to-hand combats পছন্দ করেন তাদের জন্য তো এটি একপ্রকার পারিজাত ক্ষেত্র। চতুর্দিকে সুপার হিরো ঘরানার ফিল্মের বিপুল জনপ্রিয়তা ও একাধিপত্যের যুগে এবং CGI-based এই পপ কালচারের যুগে John Wick series টি as an ground action film নিরন্তর বক্সঅফিস কাঁপিয়ে চলেছে। তার signature black suit, slicked-back hair এবং guns এবং knives এর অফুরন্ত ভান্ডার দ্বারা এই চরিত্রটি একটি মডার্ন কালচারাল আইকনে পরিণত হয়েছে। চরিত্রটিতে অভিনয় করেছেন বিখ্যাত হলিউড অভিনেতা Keanu Reeves. হ্যাঁ ঠিকই ধরেছেন, কিংবদন্তি Matrix series এর প্রধান অভিনেতা। যারা এই বিখ্যাত চরিত্রটি সম্পর্কে জানেন না বা যারা সম্প্রতি সিনেমাগুলো দেখতে শুরু করেছেন অথবা যারা বহুকাল আগে থেকেই দেখছেন তাদের সকলের জন্যই চলুন আজ John Wick চরিত্রটি নিয়ে আলোচনা করা যাক। আলোচনা করা যাক who is John Wick and why he is so popular? যারা প্রথম এই সিরিজের সিনেমা গুলো দেখতে শুরু করেছেন তাদের জন্য আলোচনা করব, how many J...