Alex kell, ইংল্যান্ড এর Gloucester এর একজন ফাইনান্সিয়াল প্ল্যানার। বাড়ি থেকে অফিস যাবার এক অভিনব পন্থা তিনি উদ্ভাবন করেছেন। প্রত্যহ তিনি জলপথে paddleboarding করে বাড়ি থেকে অফিস যাত্রা করেন। প্যাডেলবোর্ডিং হল একটি water sport যেখানে অংশগ্রহণকারীরা সমুদ্র বা জলের অন্যান্য অংশে প্যাডেলবোর্ড বা সার্ফবোর্ডে শুয়ে বা হাঁটু গেড়ে তাদের বাহু ব্যবহার করে স্রোতের গতির দ্বারা চালিত হয়। প্যাডেলবোর্ডিং এর একটি ডেরিভেটিভ হল স্ট্যান্ড আপ প্যাডেলবোর্ডিং যাকে স্ট্যান্ড আপ প্যাডেল সার্ফিংও বলা হয়। তার বক্তব্য একজন বিজনেসম্যান হিসেবে paddleboarding করে অফিস যাওয়ার ফলে বেশ কিছুটা সময় তিনি পেয়ে যান একাগ্রচিত্তে চিন্তা ভাবনার জন্য। তিনি জানিয়েছেন এইভাবে অফিস যাত্রার ফলে তিনি বাৎসরিক প্রায় 2500 pound সেভ করেন পেট্রল ডিজেল ও পার্কিং cost এর হিসেবে। সরাসরি এভাবে অফিস যাত্রার ফলে অনেকটা সময় অপচয় হওয়া থেকেও রক্ষা করা যায়। তাই গতানুগতিক বিলাসবহুল গাড়ি ব্যবহার না করে এরূপ পরিবেশবান্ধব পন্থায় তিনি অফিস যাত্রার উপায় বাতলেছেন। বিগত পাঁচ ছয় বছর ধরে তিনি এভাবেই যাতায়াত করছেন। তার LinkedIn profile অনুসারে Mr Kell ফিনান্সিয়াল প্ল্যানিং এর উপর কাজ করেন, mortgage lending, রিটায়ারমেন্ট প্ল্যানিং ইত্যাদি বিষয়ে উপদেশ দেন। তিনি Bachelor of Science, Business Management and Information Technology নিয়ে পড়াশোনা করেছেন University of Gloucestershire থেকে।
যাতায়াতের এরূপ অভিনব পরিবেশবান্ধব পন্থা লক্ষ্য করা যায় ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজে। বেশ কিছু মানুষের কাছে তো কেমব্রিজ শহরটি city of cycling নামে পরিচিত। ক্যামব্রিজ ইউনিভার্সিটির ভেতরে জুনিয়ার স্টুডেন্ট সহ প্রফেসরদের কাছেও সাইকেল একটি জনপ্রিয় পরিবহন মাধ্যম।
সুতরাং আমরাও চাইলে সর্বদা পেট্রোল, ডিজেল চালিত যানবাহন ব্যবহার করে পরিবেশের দূষণ না বাড়িয়ে এরকম পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহার করে আমাদের সময় এবং অর্থ দুটোই অপচয় হওয়া থেকে রক্ষা করতে পারি। প্রয়োজন শুধু ইচ্ছা ও কায়িক পরিশ্রমের!!

.jpg)

❤❤❤𝚍𝚊𝚛𝚞𝚗
ReplyDeleteLovely
ReplyDelete❤❤❤khub sundor likhechis Bhai.. Amadero thik evbei vabnachintar dara gas, oil bachate hbe
ReplyDeleteভালো লিখেছিস ভাই ❣❣
ReplyDelete❤❤ bhalo hoyeche
ReplyDeletedarun
ReplyDeleteFabulous ❤️❤️
ReplyDeleteপরিবেশ বন্ধু মানলাম 👍 সব ঠিক আছে , কিন্তু নিজেকে দিয়ে বলছি সাইকেল দিয়ে সব কাজ হয়না সময় অনেক লেগেজায় সঠিক স্থানে পৌঁছাতে। পেট্রোল বা ডিজেল চালিত গাড়ি ও দরকার । ভারত সরকার দুবছর হতে চললো BS6 নিয়ম এনেছে ( Bharat Stage 6) এটাতে অনেক দূষণ কম হবে । রিপোর্টে দেখা গেছে BS6 গাড়ি অনেক কম দূষণ করে । সাইকেল যেমন দরকারি ঠিক একই ভাবে তেলে চলা গাড়িও দরকার।
ReplyDeleteহ্যা ডিজেল চালিত গাড়িরও প্রয়োজন আছে সময় সাপেক্ষে তা ঠিক...... তবে বর্তমান যন্ত্র সভ্যতার যুগে এবং আধুনিকতার মহলে শুধুমাত্র বিলাসিতার দরুন কিছু ব্যক্তি স্বল্প প্রয়োজনীয়তাতেও কায়িক পরিশ্রম ব্যতিরেকে ডিজেল চালিত গাড়ি ব্যবহার করে। সেটাকেই হ্রাস করতে হবে। তাছাড়া ডিজেল চালিত গাড়ির বিকল্প হিসেবে highly compressed natural gas, green Petroleum, solar energy, biofuels ইত্যাদির ব্যবহার বাড়াতে হবে যানবাহন চালানোর ক্ষেত্রে। প্রয়োজনে দেশের টেকনোলজিকে আরও উন্নত করতে হবে,সরকারকে এবিষয়ে আর ও অর্থ বিনিয়গ করতে হবে। এই বিষয়গুলি যেমন অর্থ অপচয় হওয়া থেকে বাঁচাবে তেমনি আমাদের এই বাসযোগ্য পৃথিবী কে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে
Delete👍🏻👍🏻 informative
ReplyDelete