মহাকাশে কাবাব !! এমনটা শুনেছেন কখনো? ভাবছেন ইয়ার্কি করছি? না মশাই, একদমই না! কখনো শুনেছেন মহাকাশে কাবাব launch করতে? শুনবেনই বা কিভাবে এই ঘটনা তো এবার বিশ্বে প্রথম। সম্প্রতি Turkey এর Adana province এর একটি restaurant এমনি কাজ করে দেখিয়েছে।
যদিও এমন ধরণের ঘটনা পূর্বে ঘটেছে, আপনারা জগৎখ্যাত ধনকুবের Elon Musk এর Red Tesla Roadster এর নাম শুনেছেন আশা করি। 2018 সালের 6 th February তিনি এমনি একটি কাজ করেছিলেন। Starman নামক একটি space suit পরিহিত mannequin দ্বারা occupied লাল বর্ণের Tesla Roadster automobile তার মহাকাশ সংস্থা space x এর মাধ্যমে মহাকাশে লঞ্চ করেছিলেন। এবং আপনারা জানলে বিস্মিত হবেন যে এটি আজও মহাকাশে ভ্রাম্যমান অবস্থায় রয়েছে। এটি এখনো সূর্যের চতুর্দিকে একাকী একটি কক্ষপথে ভ্রমণ করে চলেছে! যদিও সেটি বিশ্বের অন্যতম ধনকুবের কোম্পানির এর কাহিনী।
তবে এবার Turkey এর Adana province এর একজন restaurant owner তাঁদের বিখ্যাত পাইপ কাবাবকে মহাকাশে লঞ্চ করেছেন। Yaşar Aydın এই demonstration টি আয়োজিত করেছিলেন তাদের স্থানীয় একজন স্পেস ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট İdris Albayrak এর সহযোগিতায়। একটি স্পেশাল ট্রেতে পাইপ কাবাবটি রেখে তার সাথে একটি action camera, একটি ট্রাকিং ডিভাইস এবং একটি Turkish পতাকা রেখে সেটিকে বৃহৎ temperature resistant হিলিয়াম বেলুনের সাথে বেঁধে আকাশে ছেড়ে দেওয়া হয়।
সোভিয়েত ইউনিয়নের মহাকাশচারী Yuri Gagarin এর মহাকাশযাত্রার 61 বৎসরপূর্তি উপলক্ষে এবং তার প্রথম মহাকাশযাত্রার স্মরণে রেস্টুরেন্ট কতৃপক্ষ ঐদিনটি বেছে নিয়েছিলেন এই demonstration টির জন্য।
Yuri Gagarin ছিলেন বিশ্বের প্রথম মহাকাশচারী যিনি তার অদম্য সাহস নিয়ে মহাকাশ পাড়ি দিয়েছিলেন। Vostok -1 মহাকাশযানে চেপে 12 ই এপ্রিল 1961 সালে তিনি মহাকাশে পাড়ি দেন। 187 মাইল উচ্চতায় Vostok 1 পৃথিবীকে প্রদক্ষিণ করে। এই মহাকাশযাত্রার পরই তিনি রীতিমতো জগৎপ্রসিদ্ধ ব্যক্তিত্বে পরিণত হন। তাকে Order of Lenin, Hero of the Soviet Union ইত্যাদি পুরস্কারে ভুষিত করা হয়। তার এ কৃত্রিত্বের জন্য সোভিয়েত ইউনিয়নের পথে ঘাটে নানা মনুমেন্ট স্থাপিত হয়। যদিও এটি তার একমাত্র মহাকাশযাত্রা হলেও পরবর্তীকালে তিনি সুয়োজ 1 মিশনের ব্যাকআপ হিসেবে সহায়ক ভূমিকা পালন করেন।
এই জগৎপ্রসিদ্ধ ব্যক্তিত্বকে সম্মান জানিয়ে টার্কির সেই রেস্টুরেন্টটি এই পদক্ষেপ গ্রহণ করে। কাবাবটি ততক্ষন ভ্রাম্যমান অবস্থায় ছিল যতক্ষণ না 38 কিমি উচ্চতায় উঠে স্ট্রাটোস্ফিয়ার এ হিলিয়াম বেলুনটি ফেটে যায়, এবং তারপর সেটি গিয়ে পতিত হয় ভুমধ্যসাগরে।
এই অভিনব কাজটি করে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ রীতিমতো খুবই আপ্লুত। এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ মজার ছলে বলেছেন যে কাবাব টি ভূমধ্যসাগরে পতিত হতে দেখে তিনি ভেবেছিলেন যেন এলিয়েন্সরা সেটাকে ফেরত পাঠিয়ে দিয়েছে, কারণ সেটি খুবই spicyছিল।
যদিও এই কাবাবটিকে মহাকাশে ভ্রাম্যমাণ বলাটা সম্পূর্ণ সঠিক নয়। কারণ কাবাব টি সম্পূর্ণ বায়ুমণ্ডল অতিক্রম করতে পারেনি, মহাকাশে পৌঁছানোর জন্য যেকোন বস্তুকে সমুদ্র সমতল থেকে 62 মাইল অথবা 100 কিলোমিটার উচ্চতা অতিক্রম করতে হয়, অতিক্রম করতে হয় Karman line...... যা পৃথিবীর বায়ুমণ্ডল এবং বহির্জগতের মাঝের সীমানা। তাই প্রকৃত অর্থে first Kabab in space খেতাবটি হয়তো এই প্রকল্পটিকে দেওয়া যায় না......
তবে এই অভিনব পদক্ষেপটি সত্যই চমকপ্রদ। এক দিকে চলেছে ধনকুবের ব্যবসায়ী Elon Musk এর space x এর মাধ্যমে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এ সমস্ত private cosmonauts দের নিয়ে যাওয়ার প্রকল্প...... অপরদিকে চলেছে এই অভিনব পন্থায় একটি টার্কিশ রেস্টুরেন্টের মহাকাশে কাবাব লঞ্চের গল্প......
.jpeg)

Supr
ReplyDeleteঅনবদ্য
ReplyDeleteSuperb Guru 👍,,,,,,moja pailam,,,,,
ReplyDeleteWow 🤩🤩
ReplyDelete👍👍👍superb
ReplyDelete👍👍👍
ReplyDeleteসুন্দর হয়েছে
ReplyDelete👍👍👍
ReplyDelete👍
ReplyDeleteSabash❤️ sera vai sera🔥 carry on...❤️
ReplyDeleteThank you ❤️❤️
Deleteঅসাধারণ👏👍
ReplyDeleteThanks ❤️❤️
DeleteNice
ReplyDelete