Skip to main content

Haider Movie Ananlysis

#Haider ⚠️ Not A Review, But An Analysis (সামনেই Spoiler, সাবধানে পড়ুন!) সম্প্রতি Haider সিনেমাটি দেখলাম! যদিও Vishal Bharadwaj এর পুরো Shakespeare trilogy টাই আগে দেখেছি। তবে ভাবলাম আজ একটু এটা নিয়ে লেখা যাক। সত্যি বলতে, আমি মনে করি Vishal Sir এর এই trilogy one of the greatest Shakespeare adaptation ever! Maqbool এবং Haider সিনেমাটি তো অনেক foreign adaptation কেও হার মানায়। Maqbeth এর adaptation হিসেবে আমি Maqbool কে Akira Kurosawa এর Throne Of Blood এর পরেই স্থান দিই। আর Haider হলো Hamlet এর Indian Adaptation যেখানে Shahid Kapoor নিজের career এর one of the best performance দিয়েছে। তবে আমি গল্পে বিশদে যাচ্ছি না। সিনেমা তিনটিই আপনারা দেখুন, দুর্দান্ত trilogy!! যারা Hamlet পড়েছেন তারা জানবেন যে এটি একটি পিতৃভক্ত সন্তানের পিতার মৃত্যুর প্রতিশোধ চরিতার্থ করার গল্প। এই সিনেমাটি 1990s এ কাশ্মীরের উত্তাল পরিস্থিতির প্রেক্ষাপটে নির্মিত। সেসময় কাশ্মীরে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরী হয়েছিল এবং কঠোর মিলিটারি অপারেশন শুরু হয়েছিল তার প্রেক্ষিতে কাশ্মীরের আমজনতার স্বাধীনতার স্পৃহাকে এখানে তুলে ধরা হয়...

Bitcoin কি? (What is Bitcoin?)

 


 Bitcoin কি? এই প্রশ্নটা আশা করি আপনাদের সকলের মস্তিষ্কেই একবার না একবার ঘোরাঘুরি করেছে। এই Bitcoin জিনিসটি বর্তমানে সারা পৃথিবী জুড়ে একটি বহুল চর্চিত বিষয়। কিন্তু অনেকেই এই জিনিসটা কি সেটা জানেন না, আবার কেউ কেউ সেটা জানলেও এই system টি স্পষ্ট ভাবে বুঝতে পারেন না। আসুন এই বহুল চর্চিত ও trending বিষয়টি নিয়ে তবে বিস্তারিত আলোচনা হোক। 

পৃথিবীর প্রত্যেকটা দেশের নিজস্ব কিছু currency তথা মুদ্রা থাকে যেগুলো বিভিন্ন প্রোডাক্ট তথা পণ্য ক্রয় করতে ব্যবহৃত হয়। সেটা ভিন্ন দেশের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয় যেমন ইংল্যান্ডে পাউন্ড, মার্কিন যুক্তরাষ্ট্রে ডলার, ভারতবর্ষে রুপি, বাংলাদেশি টাকা, ইউরোপিয়ান ইউনিয়নের 19 টা দেশে ইউরো, কিউবাতে পেসো ইত্যাদি। তেমনই Bitcoin জিনিসটি হলো এক প্রকারের digital/ virtual currency, একপ্রকারের Cryptocurrency … যেটিকে কেবলমাত্র সঞ্চয় করা যায় online digital wallet এ। 2008 সালে Satoshi Nakamoto নামে একজন ব্যক্তি এই bitcoin টির উদ্ভাবন করেন। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন? যে bitcoin এর মূল্য একসময় শুন্য ছিল সেই Bitcoin এর মূল্য আজ ভারতীয় মুদ্রায় 27,94,616.12INR। তাহলে ভাবুন সময়ের সাথে সাথে এর গুরুত্ব কতটা বৃদ্ধি পেয়েছে! 2009 সালে গ্লোবাল পেমেন্ট এর উপকরণ হিসেবে একে সম্মতি দেওয়া হয়। এই bitcoin কে যে কোন দেশের মুদ্রায় ট্রানসফর্ম করা যায়। মূল্য বিচার করলে সারা পৃথিবীতে এটিই এখন সবচেয়ে মূল্যবান currency। এটি decentralized system এ কাজ করে অর্থাৎ এর উপর সরকার কিংবা ব্যাংকের কোনো অধিকার বা খবরদারি চলে না। এটিকে ভৌতভাবে ব্যবহার করা যায় না, অর্থাৎ অন্যান্য মুদ্রার মত এটি কোন কাগজের টুকরো কিংবা ধাতব বস্তু নয়। কোনো ভৌত বস্তুর মতো একে দেখা বা স্পর্শ করা যায় না, এর কোনো গন্ধ বা রং নেই। এটি সম্পূর্ণ একটি ডিজিটাল তথা ভার্চুয়াল মুদ্রা। কিন্তু এই মুদ্রা দিয়ে সেই সমস্ত কাজ করা সম্ভব যা একটি সরকারি টাকা বা coin দিয়ে করা সম্ভব। 


সারা পৃথিবী জুড়ে বহুল পরিমানে Online developers, entrepreneurs, non profit organisations এই bitcoin কে গ্রহণ করে নিয়েছে। যার কারণে সারা পৃথিবী জুড়ে এটি আজ online Global Payment তে ব্যবহৃত হচ্ছে।

এর সবচেয়ে ক্ষুদ্র একক, 1 satoshi = 0.00000001 BTC ( BTC = Bitcoin)।

ভারতে ক্রিপ্টো সম্পদের ব্যবসা করার জন্য বিশ্বস্ত জায়গাগুলোর মধ্যে কয়েকটি হলো Zebpay.com, Unicoin.com ইত্যাদি। এরা আপনাকে একটি নিরাপদ ট্রেডিং প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের ডিজিটাল সম্পদ লেনদেন করার ক্ষমতা অফার করে ।

তবে বেশ কিছু দেশ এখনো এই Bitcoin কে সম্মতি জানায়নি। যেমন ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক এখনো এই মুদ্রাকে ব্যবহারের অনুমতি প্রদান করেনি এবং মান্যতাও দেয়নি। তারা বেশ কয়েকবার জানিয়েছেন যে এটি এখনও নিরাপদ লেনদেনের জন্য উপযুক্ত নয়।


 রাষ্ট্র সরকার এবং সেন্ট্রাল ব্যাঙ্কগুলি monetary system এর ক্ষেত্রে একটা বিরাট শক্তিশালী ভূমিকা পালন করে। যে টাকাটা আপনি ব্যাংকে ডিপোজিট করেন সেই টাকা থেকেই ব্যাংকগুলো বিভিন্ন বড় বড় কোম্পানি এবং ইন্ডাস্ট্রীগুলোকে লোন দেয়। কিন্তু বর্তমানে দেখা যায় ব্যাংকগুলো এই সমস্ত সেভিংস এবং ডিপোজিট গুলোকে খুব উদাসীনতার সাথে ব্যবহার করে। বহুবার বড়ো বড়ো ইন্ডাস্ট্রিয়ালিস্ট তথা শিল্পপতিদেরকে ব্যাংক থেকে বিনা চেকে লোন দিয়ে দেয়, এর পর বেশ কিছু ক্ষেত্রে এগুলো ক্রমান্বয়ে non-performing asset ( NPA ) তে পরিণত হয়ে যায়। বহু ক্ষেত্রে শিল্পপতিরা নির্দিষ্ট সময়ের মধ্যে লোন repaid করেনা, কিছু ক্ষেত্রে fraud case হয়ে যায় এবং এই সকল কিছুর শিকার হয় আমার -আপনার মত সাধারন depositor রা। Yes Bank, PMC bank এগুলোর কিছু নিদর্শন। আবার 201 9 সালের সরকারের demonetization এর ফলে দেশের 86% currency ব্যবহারঅযোগ্য হয়ে পড়েছিল। ফলে সরকার এবং সেন্ট্রাল ব্যাংক গুলোর এই অতিরিক্ত ক্ষমতা লাঘব করার জন্য অনেকে এই সফটওয়্যার বেসড bitcoin system টিকে গ্রহণ করেছেন।


Bitcoin Technology কাজ কিভাবে করে সেটা ভালোভাবে অনুধাবন করার জন্য higher mathematics and computer science এর জ্ঞান থাকা অবশ্যক।

 সমস্ত Bitcoin transaction এর জন্য ডিজিটাল ফরমেটে একটা পাবলিক অ্যাকাউন্ট থাকে, একে বলা হয় Ledger। 

Miners দের কাজ হয় এই transaction গুলো চালনা করা এবং transaction গুলো verify করা। এই সমস্ত transaction গুলো কমপ্লিট করার জন্য complicated equations solve করতে হয় মাইনারদের। সেগুলোর জন্য হাই টেকনলজি কম্পিউটার ব্যবহার করা হয়। Miner রা এই কাজের পরিবর্তে পায় bitcoin। তবে এই সমস্ত Bitcoin trading তে বেশ কিছু রিস্ক ও রয়েছে।

 তবে এই সমস্ত ক্রিপ্টোকারেন্সি এখনো medium of exchangeহয়ে উঠতে পারেনি। কোন স্টেশনারি বা ছোটখাটো দোকানে গিয়ে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আপনি এই ক্রিপ্টোকারেন্সি গুলো ব্যবহার করতে পারবেন না।

 তবে পাশ্চাত্যের বহু দেশে বিভিন্ন রেস্টুরেন্ট এবং হোটেলগুলোতে ক্রিপ্টোকারেন্সি দ্বারা transactionকে গ্রহণ করা হয়েছে। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি গুলো বৃহৎ পরিসরে কেবল ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।


 এই সমস্ত ক্রিপ্টোকারেন্সির transaction তে কম্পিউটার দ্বারা ক্যালকুলেশনের ক্ষেত্রে বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে যায়, যা দৈনন্দিন ব্যস্ত জীবনে এখনই বাস্তবিক নয়। তবে foreign fund transferএর ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে ব্যাংকগুলো অনেক বেশি টাকা চার্জ করে আপনার কাছে। এক্ষেত্রে কোনো ব্যাংকের ওপর নির্ভর না করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আপনি অনায়াসে টাকা ট্রান্সফার করতে পারবেন। JP Morgan এর মত কোম্পানি গুলো যেগুলো এক সময় Bitcoin এর অন্যতম শত্রু হিসেবে পরিচিত ছিল, তারাই এখন এই সমস্ত ক্রিপ্টোকারেন্সিকে গ্রহণ করেছে।


 তবে প্রতিটা বস্তুরই ভালো এবং খারাপ উভয় দিকই থাকে, তেমনি এ সমস্ত ক্রিপ্টোকারেন্সিগুলোর ও বেশ কিছু অন্ধকার দিক রয়েছে। 


ইন্টারনেটের ডার্কওয়েবে বহু ব্যক্তি অস্ত্রশস্ত্র এবং drugs বেচা কেনার জন্য ক্রিপ্টোকারেন্সি ব্যবহার শুরু করে দিয়েছে। Law enforcement agency এর ক্ষেত্রে এই সমস্ত transaction গুলোকে ট্র্যাক করা একপ্রকার অসম্ভব!! হ্যাকিং এর কিছু issues ও বর্তমানে উঠে এসেছে । এছাড়াও বর্তমানে ডিজিটাল ওয়ার্ল্ড এবং সাইবারক্রাইমের যুগে এই সমস্ত অনলাইন ডিজিটাল প্লাটফর্মে transaction এর ক্ষেত্রে নিরাপত্তাজনিত সমস্যাও অনেক রয়েছে। সুতরাং আপনারাও চাইলে এই সমস্ত ক্রিপ্টোকারেন্সিতে ইনভেসমেন্ট করতে পারেন তবে সে ক্ষেত্রে প্রত্যেককে বিশেষ সর্তকতা অবলম্বন করতে হবে। মনে রাখবেন এই সমস্ত ডিজিটাল প্লাটফর্মে আর্থিক ক্ষয়ক্ষতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে, সে কারণে ক্রিপ্টোকারেন্সি গুলোতে ইনভেস্টমেন্ট করার জন্য অতিরিক্ত লোন নেওয়া উচিত নয়। আপনি সেই অর্থটুকুই বিনিয়োগ করুন, যতটা আপনার সামর্থ্য।

এই অতি মূল্যবান Bitcoin সম্পর্কে আরো বিশদে জানতে নিম্নোক্ত পুস্তকগুলো আপনারা পড়তে পারেন। Bitcoin সম্পর্কে সঠিকভাবে এবং সম্পূর্ণ বিশদে জ্ঞান অর্জন করার জন্য যে বইগুলো সর্বোত্তম সেগুলি নিচে দেওয়া রইলো এবং সেখানে দেওয়া লিংকগুলোতে ক্লিক করে আপনারা সরাসরি বইগুলো ক্রয় করতে পারবেন.......

The Bitcoin Standard: The Decentralized Alternative to Central Banking by Saifedean Ammous



Mastering Bitcoin: Programming the Open Blockchain by Andreas M. Antonopoulos


The Book of Satoshi: The Collected Writings of Bitcoin Creator Satoshi Nakamoto by Phil Champagne

xx


মোটকথা, ফাইনান্সিয়াল ভবিষ্যতে Bitcoin তথা অন্যান্য ক্রিপ্টোকারেন্সিগুলো একটি বিশাল গুরুত্ত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। চলুন দেখা যাক আসন্ন ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সিগুলো medium of exchange হয়ে উঠতে পারে কিনা!! তবে এই আসন্ন ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত রাখতে এখন থেকেই এই সমস্ত ডিজিটাল transaction সংক্রান্ত প্রভূত জ্ঞান আরোহন শুরু করুন, যাতে সময়ের দুর্বার গতিতে  এই আধুনিক প্রগতিশীল দুনিয়ার সাথে তাল মিলিয়ে আপনিও চলতে পারেন।
 


এটি Intellectual Mind বিভাগের অন্তর্ভুক্ত আরেকটি নতুন আর্টিকেল..... আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন এবং আর্টিকেলটি শেয়ার করুন



Comments

  1. Awesome 💝💝

    ReplyDelete
    Replies
    1. Freewingsofmind8 May 2022 at 13:15

      Thank You ❤️❤️

      Delete
  2. Asadharon Bhai 🥰

    ReplyDelete
    Replies
    1. Freewingsofmind8 May 2022 at 13:16

      Thank You ❤️❤️

      Delete
  3. Asadharon Bhai 🥰

    ReplyDelete
    Replies
    1. Freewingsofmind8 May 2022 at 13:16

      ❤️❤️❤️

      Delete
  4. Replies
    1. Freewingsofmind8 May 2022 at 13:18

      Thank You ❤️❤️

      Delete
  5. Bah bhai onek bhalo bhalo important information diyechis. 👍

    ReplyDelete
  6. Freewingsofmind8 May 2022 at 13:18

    Thank You ❤️❤️

    ReplyDelete
  7. Really...Nice..Onek important information provide korli.. Knowledge ta clear hlo eta somporke

    ReplyDelete
  8. Bhalo likhechis bhai

    ReplyDelete
  9. 👍👍👍

    ReplyDelete

Post a Comment

If you have any doubts, let me know

Popular posts from this blog

The fall of Cartoon Network। How Cartoon Network became so popular?? What ruined Ben 10?

আজ আমরা আলোচনা করব Cartoon Network চ্যানেলটি নিয়ে, হ্যাঁ এটিই হল সেই চ্যানেল যা আমাদের শৈশবকে করে তুলেছিল মধুর !! Ben 10, Courage the Cowardly Dog, Beyblade, Scooby Dooby do, Tom and Jerry কার্টুন গুলোর নাম আশা করি আপনারা সকলেই শুনছেন। আপনি যদি 18-20 বছর বয়সী তরুণ কিংবা তরুণী হয়ে থাকেন তবে আপনি অবশ্যই এই নামগুলো শুনে থাকবেন। বিশেষত Ben 10 এবং Tom and Jerry এর নাম শোনেননি এমন তরুণ তরুণী খুঁজে পাওয়া বড়ই দুঃসাধ্য..... এবং আপনি যদি 25 থেকে 30 বছর বয়সী যুবক-যুবতী হয়ে থাকেন, তবে আপনি Rhapsody rabbits, Hanna-Barbera, Dexter's Laboratory, The Powerpuff Girls, Johnny Bravo এর মতো বিখ্যাত কার্টুনগুলোর নাম অবশ্যই শুনে থাকবেন। এই প্রতিটি কার্টুন আমাদের শৈশবের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। আমাদের দিন শুরু হত এই সমস্ত কার্টুনগুলোর সাথে এবং রাতের নৈশভোজও শেষ হত এ সমস্ত কার্টুনগুলোর সাথে। এভাবেই বিভিন্নunique cartoons গুলোর সাথে সুপারহিট হয়ে উঠেছিল কার্টুন নেটওয়ার্ক চ্যানেলটি। কিন্তু তারপরে হঠাৎ কিভাবে Cartoon Network চ্যানেলটি সম্পূর্ণরূপে flop হয়ে গেল?? কিভাবে এদের মার্কেটিং সম্পূর্ণ down হয়...

FREE WINGS OF MIND

  Free Wings of Mind হলো আমার প্রথম ব্লগ। ব্লগ লেখার ইচ্ছে টা আমার বহুকালই ছিল, তবে অন্তর্দ্বন্দ চলছিল যে সেই ব্লগের ভাষা কি হবে? English হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যা সারা পৃথিবীর মানুষের বোধগম্য এবং যেন বর্তমান আধুনিকতার এক মাপকাঠি। পাশাপাশি নিজের ব্লগকে বৃহৎ সংখ্যাক মানুষের মাঝে পৌঁছে দেওয়ার এক অব্যর্থ মাধ্যম। কিন্তু বাংলা যে প্রাণের ভাষা, হৃদয়ের ভাষা, ভালোবাসা। অতুলপ্রসাদের ভাষায়, “মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!" আজকাল এই বাংলায় লেখার প্রবণতাটাও যেন দিন দিন হ্রাস পাচ্ছে। শিল্প-সংগীত অনুরাগী, বুদ্ধিজীবী বাঙালি জাতি যেন দিন দিন English কিংবা হিন্দির প্রতি ঝুকে যাচ্ছে। ফলে ফিকে হয়ে পড়ছে বাংলার সমৃদ্ধি। তাই সাত পাঁচ ভেবে ঠিক করে ফেললাম আমার ব্লগের ভাষা হবে শুদ্ধ বাংলা। সত্যি বলতে, বাংলায় যতটা স্বচ্ছন্দবোধ আমি করি তা আর অন্য কোনো ভাষায় করি না। বাংলার মধুরতা, অনন্যতা, সমৃদ্ধ সংস্কৃতি চিরকালই দৃঢ় আকর্ষে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে আমায়। হ্যা এখন প্রশ্ন করতে পারেন যে, ব্লগের নামকরণ তবে English এ কেন? আসলে ব্লগের যা নাম রেখেছি তার অভিধানিক অর্থ মনের মুক্ত ডানা...... এরকম মন...

Who is John Wick? movies like John wick। John Wick 4 release date. All interesting facts about John wick। how many John Wick movies are there?

সম্প্রতি John Wick chapter 4 release হয়েছে 24 শে মার্চ 2023 তে। আশা করি তা আপনারা সকলেই জানেন, বিশেষত যারা অ্যাকশন ফিল্ম পছন্দ করেন, gunshots, hand-to-hand combats পছন্দ করেন তাদের জন্য তো এটি একপ্রকার পারিজাত ক্ষেত্র। চতুর্দিকে সুপার হিরো ঘরানার ফিল্মের বিপুল জনপ্রিয়তা ও একাধিপত্যের যুগে এবং CGI-based এই পপ কালচারের যুগে John Wick series টি as an ground action film নিরন্তর বক্সঅফিস কাঁপিয়ে চলেছে। তার signature black suit, slicked-back hair এবং guns এবং knives এর অফুরন্ত ভান্ডার দ্বারা এই চরিত্রটি একটি মডার্ন কালচারাল আইকনে পরিণত হয়েছে। চরিত্রটিতে অভিনয় করেছেন বিখ্যাত হলিউড অভিনেতা Keanu Reeves. হ্যাঁ ঠিকই ধরেছেন, কিংবদন্তি Matrix series এর প্রধান অভিনেতা। যারা এই বিখ্যাত চরিত্রটি সম্পর্কে জানেন না বা যারা সম্প্রতি সিনেমাগুলো দেখতে শুরু করেছেন অথবা যারা বহুকাল আগে থেকেই দেখছেন তাদের সকলের জন্যই চলুন আজ John Wick চরিত্রটি নিয়ে আলোচনা করা যাক। আলোচনা করা যাক who is John Wick and why he is so popular? যারা প্রথম এই সিরিজের সিনেমা গুলো দেখতে শুরু করেছেন তাদের জন্য আলোচনা করব, how many J...