Skip to main content

Haider Movie Ananlysis

#Haider ⚠️ Not A Review, But An Analysis (সামনেই Spoiler, সাবধানে পড়ুন!) সম্প্রতি Haider সিনেমাটি দেখলাম! যদিও Vishal Bharadwaj এর পুরো Shakespeare trilogy টাই আগে দেখেছি। তবে ভাবলাম আজ একটু এটা নিয়ে লেখা যাক। সত্যি বলতে, আমি মনে করি Vishal Sir এর এই trilogy one of the greatest Shakespeare adaptation ever! Maqbool এবং Haider সিনেমাটি তো অনেক foreign adaptation কেও হার মানায়। Maqbeth এর adaptation হিসেবে আমি Maqbool কে Akira Kurosawa এর Throne Of Blood এর পরেই স্থান দিই। আর Haider হলো Hamlet এর Indian Adaptation যেখানে Shahid Kapoor নিজের career এর one of the best performance দিয়েছে। তবে আমি গল্পে বিশদে যাচ্ছি না। সিনেমা তিনটিই আপনারা দেখুন, দুর্দান্ত trilogy!! যারা Hamlet পড়েছেন তারা জানবেন যে এটি একটি পিতৃভক্ত সন্তানের পিতার মৃত্যুর প্রতিশোধ চরিতার্থ করার গল্প। এই সিনেমাটি 1990s এ কাশ্মীরের উত্তাল পরিস্থিতির প্রেক্ষাপটে নির্মিত। সেসময় কাশ্মীরে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরী হয়েছিল এবং কঠোর মিলিটারি অপারেশন শুরু হয়েছিল তার প্রেক্ষিতে কাশ্মীরের আমজনতার স্বাধীনতার স্পৃহাকে এখানে তুলে ধরা হয়...

যে বইগুলি জীবনে অবশ্যই পড়া উচিত, যা আদ্যপান্ত বদলে দেবে আপনার জীবন (Must read books to Change your life forever)

 


প্রায় অধিকাংশ মানুষের মনেই একটি প্রশ্ন সর্বদা ঘোরাফেরা করে যে কিভাবে নিজের লাইফস্টাইলকে upgrade করা যায়, কিভাবে নিজেকে পরিবর্তন করে নিজেরই better version তে পরিণত করা যায়, কিভাবে জীবনের প্রতি নিজের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করা যায় অথবা কিভাবে নিজেকে আপাদমস্তক পরিবর্তন করে একজন সফল ব্যক্তি হওয়া যায়.... ইত্যাদি। কারণ মানুষের জীবনে পরিবর্তন গুরুত্বপূর্ণ! পরিবর্তন আমাদের জীবনে এগিয়ে যেতে এবং অভিনব নানা জিনিস অনুভব করতে শেখায়। কারণ প্রগতিই জীবন, স্থবিরতাই মৃত্যু! নিজের জীবনের প্রগতির জন্য আপনি যদি ক্রমাগত প্রচেষ্টা না চালান তাহলে আপনার জীবন স্থবির হয়ে যেতে পারে।

মানুষের জীবনে আত্মপলব্ধির গুরুত্ব বিরাট! স্বামী বিবেকানন্দ বলেছিলেন, “If you do not talk to yourself at least once a day in front of a mirror, you will be deprived of conversation with one of the most beautiful people in the world."

 তাই মানুষের জীবনে অনুভব, উপলব্ধি বিশেষত আত্মোপলব্ধির গুরুত্ব বিরাট।

 নিজের জীবনের প্রতিটি সমস্যা, অধঃপতন, আঘাত কিংবা ক্ষতির পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা নিজেরাই দায়ী থাকি! তাই সর্বদা নিজের আশপাশের পরিমণ্ডলে বসবাসকারী মানুষদের অথবা তাৎক্ষণিক পরিস্থিতিকে দোষারোপ না করে নিজের অন্তরে থাকা সেই সত্তাটির সাথে কথোপকথনের মাধ্যমে নিজের জীবনে ঘটা প্রতিটি ঘটনাকে গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন! সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মসমালোচনা! ফলত নিজেকে শ্রেষ্ঠত্বের আসনে না বসিয়ে গভীর বিচার বিশ্লেষণের মাধ্যমে নিখুঁত ভাবে নিজের একেকটি দোষ, ব্যর্থতাকে খুঁজে বের করে চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ।

 যে কোনো ঘটনায় অন্যের কর্মকান্ডের উপর ভ্রুকুটি করার পূর্বে নিজেকে প্রশ্ন করা আবশ্যক।

Charles W. Eliot বলেছিলেন, 

Carl sagan বলেছিলেন, “One glance at a book and you hear the voice of another person, perhaps someone dead for 1,000 years. To read is to voyage through time."


বই মানুষের একটি সত্যিকারের সঙ্গী। কথায় আছে, A good book can change your life forever......

জীবনের এসমস্ত অনুভব, উপলব্ধি বিশেষত আত্মোপলব্ধির জন্য বই পড়াটা আবশ্যক। এর মধ্য দিয়ে আপনি একজন দার্শনিক তথা লেখকের দৃষ্টিভঙ্গিতে এই জগৎটাকে দেখার সুযোগ পান! তার গভীর চিন্তা ভাবনা এবং তপোবলে প্রাপ্ত চিন্তাসম্পদ তথা জ্ঞানের অংশীদার হতে পারেন। আপনার চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গির এমনও কিছু দিক উন্মোচন হতে পারে যা হয়তো অভূতপূর্ব। 

আজ এমনই কিছু বইয়ের নাম বলবো- Some must read books which can change your life forever...... নিচে বইগুলোর description এর পাশাপাশি Buy Now button টি দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা সরাসরি বইগুলো কিনতে পারবেন with special discounts....

তাই আমার ব্যক্তিগত উপদেশ, এই বইগুলো আপনারা অবশ্যই একবার পড়ুন।

 


1. Bhagawad Gita

   এই বিষয়ে আলোচনা করতে গেলে যে বইটির কথা সর্বপ্রথম মস্তিষ্কে আসে তা একম ও অদ্বিতীয়ম ভগবত গীতা। মহাভারত গ্রন্থের 23 থেকে 40 পর্যন্ত মোট আঠারোটি অধ্যায় ( যাকে ভিষ্মপর্ব বলা হয়)নিয়ে গঠিত ভগবত গীতা। ভগবদ্গীতাপাঠ আমাদের জীবনের নানা সত্যের সাথে পরিচয় করিয়ে দেয়, অসহায় নিষ্কম্প রাতে আমাদের সাহস যোগায় এবং আমাদের কুসংস্কার তথা অন্ধগোঁড়ামি থেকে মুক্তি পেতে সহায়তা করে। ভগবদ্গীতা থেকে অর্জিত জ্ঞান আমাদের আত্মবিশ্বাস তৈরি করে। এবার অনেকের এরকম মনে হতে পারে যেহেতু এই বইটি একটি ধর্মগ্রন্থ তাই এটি হয়তো সকল জাত ও ধর্মের ব্যক্তিদের জন্য উপযুক্ত নয়। এ বিষয়ে বলে রাখি, আমি ব্যক্তিগতভাবে ভগবত গীতাকে কখনো কোন ধর্ম গ্রন্থ হিসেবে দেখিনি। ভগবত গীতা আদ্যোপান্ত একটি দর্শন গ্রন্থ, জীবনের দর্শন। এটি কখনোই কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য লেখা হয়নি, এই গ্রন্থের জ্ঞান সমগ্র মানবজাতির জন্য উৎসর্গিত। 

 আমরা নিজেদের অজান্তেই নানা কুটিল আবর্তে জড়িয়ে পড়ি, নানাভাবে আমরা দুঃখ কষ্ট ভোগ করি। ভগবত গীতা আমাদের সামনে জীবনের সত্য উদ্ঘাটন করে এই দুঃখ কষ্টের কারণ এবং তার সমাধান তুলে ধরে। যেমন ভগবত গীতার “কর্মযোগ" আমাদের দেখায় সাফল্যের পথ, “ভক্তিযোগ" আমাদের শেখায় নৈতিক জীবনযাপন, শৃঙ্খলা, প্রেমময় উপাসনা ইত্যাদি। সারা বিশ্বের বহু মনীষীরা অনুপ্রাণিত হয়েছিলেন ভগবত গীতা থেকে যেমন শ্রী অরবিন্দ,স্বামী বিবেকানান্দ, মহাত্মা গান্ধী , জে. রবার্ট ওপেনহাইমার, Ralph Waldo Emerson, হাইনরিখ হিম্মলার , জর্জ হ্যারিসন, নিকোলা টেসলা প্রমুখ। 



2. The Journey Home: Autobiography of an American Swami

রাধানাথ স্বামী, ভারতের অন্যতম সম্মানিত আধ্যাত্মিক নেতা এবং একজন ইসকন ব্যক্তিত্ব যার লেখা 2008 সালের এটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। একজন তরুণ যুবক, রিচার্ড স্লাভিনের শিকাগোর শহরতলি থেকে হিমালয়ের গুহা পর্যন্ত যাত্রা এবং এর মধ্য দিয়ে তার রূপান্তরের কাহিনী। এটি হল আত্ম-উপলব্ধির পদক্ষেপগুলির একটি অন্তরঙ্গ বিবরণ। মৃত্যুর সম্মুখীন হওয়ার অভিজ্ঞতা , যোগীদের সাথে শিক্ষানবিশ এবং তীর্থযাত্রার পথ ধরে বছরের পর বছর ভ্রমণের মাধ্যমে রাধানাথ স্বামী অবশেষে ভারতের অতীন্দ্রিয় সংস্কৃতির অভ্যন্তরীণ গর্ভগৃহে পৌঁছান। তারই বিবরণ এই অপূর্ব গ্রন্থটি।



3. The Atomic Habits

James clear এর লেখা The Atomic Habits বইতে রয়েছে কিভাবে systematically নিজেদের habits গড়ে তোলা উচিত যা নিশ্চিতভাবে আমাদের পৌছে দেবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। James Clear হলেন একজন Writer, Entrepreneur এবং Behavior Science এক্সপার্ট। বিভিন্ন অধ্যায় ভাগ করা হয়েছে এই জনপ্রিয় বইটিতে যেমন - The Surprising Power of Tiny Habits,How Your Habits Shape Your Identity,How to Build Better Habits in 4 Simple Steps,Motivation is Overrated; Environment Often Matters More,The Secret to Self-Control ইত্যাদি মোট 20 টি অধ্যায়। Good habits আমাদের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। Good habits এর major psychological benefit হলো structure যা আমাদের ভবিষ্যতকে রূপয়িত করে। Dr. Orme বলেছেন "By and large, structure is important since it gives us a sense of rhythm in our lives"। Habits একটি মানুষকে যেমন গড়ে তুলতে পারে, তেমনই তাকে ধ্বংসও করতে পারে।



4. Positive Personality Profiles

Dr. Robert A. Rohm হলেন একজন world-class communicator, keynote speaker, DISC training এক্সপার্ট, তার লেখা এই গ্রন্থটি D-I-S-C সিস্টেম ব্যবহার করে পাঠকদের নিজেদেরকে এবং অন্যদেরকে বুঝতে সাহায্য করে। ডাঃ রোহমের এই বইটি স্পষ্টভাবে মৌলিক ব্যক্তিত্বের বিভিন্ন প্রকারের মূল পার্থক্যগুলি বর্ণনা করে। এই DISC system টি হলো এমন একটি tool যা দুটি স্কেলে মানুষের আচরণকে তাদের পছন্দগুলি দেখে চার প্রকারে (Dominance, Influence, Steadiness এবং Conscientiousness) ​​শ্রেণীবদ্ধ করে।


 

5. Attitude Is Everything: Change Your Attitude ... Change Your Life!

Jeff Keller এর লেখা এই গ্রন্থটিতে বলা রয়েছে যে মানুষের জীবনে attitude কতটা গুরুত্বপূর্ণ বিষয়!! জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি আপনার স্বাস্থ্য, সামাজিক জীবন, উপার্জনের সম্ভাবনা, উৎপাদনশীলতা, বাধা অতিক্রম করার ক্ষমতা এবং আরও অনেক কিছুকে প্রভাবিত করতে পারে। একটি সবল positive attitude এর মাধ্যমে আপনি জীবনের সর্বত্র সাফল্যলাভ করতে পারেন। আপনি যখন positive attitude নিয়ে আশাবাদী চিন্তা করতে শুরু করেন, তখন আপনার মন যেকোনোপ্রকার নেতিবাচক চিন্তা থেকে পরিষ্কার হয়ে যায় এবং আপনি বিশ্বকে একটি নতুন আলোকে দেখতে পান। যেকোনো পরিস্থিতিতে আপনি নিজেকে বা অন্যদের দোষ দেওয়া বন্ধ করেন এবং আপনার আবেগ সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে থাকতে শুরু করে। সুতরাং এই বইটি আপনাদের জন্য খুবই উপযোগী।




6. The Alchemist

এটি Brazilian author Paulo Coelho এর লেখা একটি জনপ্রিয় উপন্যাস যা প্রথম প্রকাশিত হয় 1988 তে। এটি লেখা হয়েছিল পর্তুগিজ ভাষায়, যা পরবর্তীকালে বিভিন্ন ভাষায় অনুবাদ হয় এবং International best seller তে পরিণত হয়। এই উপন্যাসটি একটি তরুণ আন্দালুসিয়ান মেষপালকের মিশরের পিরামিড যাত্রার কাহিনী যেখানে সে বারংবার গুপ্তধন খুঁজে পাওয়ার স্বপ্ন দেখে। Coelho মাত্র দুই সপ্তাহের মধ্যে এই উপন্যাসটি লিখেছিলেন। এটি একটি দৃঢ় আত্মবিশ্বাস এর কাহিনী, এটি আমাদের শেখায় সমস্ত ব্যক্তির তাদের স্বতন্ত্র স্বপ্নের একক সাধনায় বেঁচে থাকা উচিত, কখনো হার মেনে নেওয়া শ্রেয় নয়।



7. The Wings of Fire

 এটি আমাদের ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি তথা Missile man of Bharat শ্রদ্ধেয় এপিজে আবদুল কালামের লেখা একটি আত্মজীবনী। মাদ্রাজ প্রেসিডেন্সির অধীনে রামেশ্বরমের এক প্রত্যন্ত গ্রাম থেকে ISRO এবং DRDO এর ডাইরেক্টর হওয়া পর্যন্ত তার যে অপরূপ যাত্রা সেটিরই বর্ণনা রয়েছে এই গ্রন্থে। এই যাত্রাপথের মাঝে বিভিন্ন চড়াই-উৎরাই, সুখ-দুঃখ, অভাব-অনটন এবং সাফল্য-ব্যর্থতার মধ্য দিয়ে তিনি যেভাবে অবিচলিতভাবে সংগ্রাম করে নিজের লক্ষ্যে পৌঁছে গেছেন তারই কাহিনী রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটি প্রতিটি ভারতবাসীর জীবনে একটি অনুপ্রেরণা। গ্রন্থটি ইংলিশে প্রকাশিত হলেও পরবর্তীকালে মোট 13 টি ভারতীয় ভাষায় এটিকে অনুবাদ করা হয়েছে। এছাড়াও Chinese, Russian এবং French ভাষায় এটিকে অনুবাদ করা হয়েছে। এই বইটি আমাদের শেখায় কিভাবে আমরা সাফল্য অর্জন করতে পারি, সর্বোপরি যখন ব্যর্থতা আসে তখন সে ব্যর্থতাকে কিভাবে গ্রহণ করতে হয় সেটি এই বইটি আমাদের শেখায়। 


 

8. The Power of Money

এটি Robert Pringle এর লেখা একটি অসাধারণ বই। এককথায় বললে, This book explores the new money society that has grown up to inhabit this new space। বইটির বেশ কয়েকটি উদ্দেশ্য রয়েছে: প্রথমত, বইটি দেখায় যে কীভাবে অর্থ সম্পর্কে বিশ্বাস, এর প্রতি দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধগুলি সমাজ এবং সময়ের সাথে পরিবর্তিত হয়েছে, দ্বিতীয়ত, বইটি যুদ্ধ,বিপ্লব,মন্দা এবং আর্থিক সংকট সহ ঘটনাগুলির উপর পরিবর্তনশীল ধারণাগুলির শক্তিশালী প্রভাবগুলি দেখায়। তৃতীয়ত,বইটিতে নতুন আর্থসামাজিক কিছু বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে.... ইত্যাদি।



9. The Power of your subconscious mind

Joseph Denis Murphy ছিলেন একজন Irish author এবং New Thought minister, যিনি নিযুক্ত ছিলেন Divine Science এবং Religious Science এর সাথে, তারই লেখা এই জনপ্রিয় গ্রন্থটি। সমসাময়িক নিউ থট মুভমেন্ট হল উনবিংশ শতাব্দীতে আমেরিকায় শুরুহওয়া ধর্মীয় সম্প্রদায়, লেখক, দার্শনিক এবং বুদ্ধিজীবি ব্যক্তিদের একটি গ্রুপ যারা অধিবিদ্যা, ইতিবাচক চিন্তা,নিরাময়, জীবনিশক্তি, সৃজনশীল দৃশ্যায়ন এবং ব্যক্তিগত শক্তি সম্পর্কিত বিষয় নিয়ে চিন্তাভাবনা শুরু করেন। এই বইতে রয়েছে, the law of life is the law of believes। অর্থাৎ আপনি যা চান আপনি তাই হয়ে উঠতে পারেন, it's all about your mind। গ্রন্থটির লেখক একসময় sarcoma তে আক্রান্ত হয়েছিলেন, এবং নিজের ইচ্ছাশক্তির বলে তিনি আবার সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। তাছাড়া scientifically এটি দেখা গেছে যে আমাদের দৃঢ় চিন্তভাবনার প্রভাব সরাসরি আমাদের জীবনে পড়ে। মনস্তাত্ত্বিকবিদ্যায় একটি জিনিস রয়েছে Placebo effect, যেখানে একজন রোগীকে কিছু fake medicines দেওয়া হয় এবং তাদের দৃঢ়ভাবে আশ্বস্ত করা হয় যে এগুলির শক্তিশালী প্রভাব রয়েছে। এরপর অধিকাংশ ক্ষেত্রে পর্যবেক্ষণ করা যায় যে ওষুধগুলো fake হওয়া সত্ত্বেও রোগীদের মধ্যে positive effects আসতে শুরু করে এবং তারা আরো জীবনীশক্তি সম্পন্ন হয়ে ওঠে। এর বিপরীতে আবার দেখা যায় Nocebo effect! সুতরাং এই বইটি আপনাদের জন্য খুবই উপযোগী!



10. The Story of My Experiments with Truth (Satya ke Prayog)

এই গ্রন্থটি মহাত্মা গান্ধীর একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। এই গ্রন্থটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় তার নিজস্ব সাপ্তাহিক জার্নাল “নবজীবনে" 1925 থেকে 1929 সাল পর্যন্ত। ঔপনিবেশিক কর্তৃপক্ষ 1922 সালে তাকে রাজনৈতিক উসকানি এবং বিশেষত সরকারের বিরুদ্ধে বিদ্বেষ জাগানোর অভিযোগে অভিযুক্ত করলে তার ছয় বছরের কারাদণ্ড হয়। অসুস্থতার কারণে তিনি জলদি মুক্তি পান এবং তারপরেই তিনি এই গ্রন্থটি লিখতে বসেন। সত্যের পথে চলার যে শিক্ষাগুলো তিনি শৈশব থেকে অর্জন করেছিলেন, যে জীবনপলব্ধি তিনি পেয়েছিলেন সেগুলোর বিস্তারিত বর্ণনা রয়েছে এ গ্রন্থে। প্রথম অংশে গান্ধীর নিজের শৈশব, মাংস খাওয়া, ধূমপান, মদ্যপান এবং পরবর্তী প্রায়শ্চিত্ত নিয়ে তাঁর পরীক্ষা-নিরীক্ষার ঘটনা বর্ণিত রয়েছে, রাজা হরিশ্চন্দ্র নাটকটি তার উপর গভীর প্রভাব ফেলেছিল।বইটির দ্বিতীয় অংশে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে উত্তেজনার সময় কেপ কলোনিতে গান্ধীর অভিজ্ঞতার বিবরণ রয়েছে। লিও টলস্টয় এবং গান্ধী উভয়েই নিজেদেরকে নিউ টেস্টামেন্টের sermon on the mount র অনুসারী বলে মনে করতেন, যেখানে যীশু খ্রিস্ট তার সহপুরুষদের জন্য সম্পূর্ণ আত্মত্যাগের কথা বলেছিলেন। এছাড়া গান্ধী ভগবত গীতার দ্বারা দারুণভাবে প্রভাবিত হয়েছিলেন। এই বইটি আপনাদের অবশ্যই পড়া উচিত। 



11. The awakening of intelligence

 জিড্ডু কৃষ্ণমূর্তি হলেন একজন দার্শনিক, আধ্যাত্মিক বক্তা এবং লেখক যিনি এই গ্রন্থটি লেখেন। কৃষ্ণমূর্তির এই গ্রন্থটি এক মহান দার্শনিকের চিন্তাধারার একটি চমকপ্রদ নিদর্শন। জ্যাকব নিডেলম্যান, অ্যালাইন নাউড এবং স্বামী ভেঙ্কটাসানন্দের পাশাপাশি কৃষ্ণমূর্তি প্রকৃত শিক্ষকের ভূমিকা এবং ঐতিহ্য, মহাজাগতিক চেতনার জাগরন, ভাল এবং মন্দ সমস্যা এবং বিভিন্ন স্তরের সত্য অন্বেষণকারীদের জন্য উপযুক্ত বেদান্ত পদ্ধতির মতো বিষয়গুলি নিয়ে পরীক্ষা করেছেন। এই গ্রন্থটিও একটি দারুণ জনপ্রিয় গ্রন্থ।



 

12. How to win friends and influence people

 Dale Carnegie এর লেখা এই বইটি 1936 তে প্রথম প্রকাশিত হয়। সারা বিশ্বব্যাপী এর 30 মিলিয়নএরও বেশি কপি বিক্রয় হয় যা এটিকে একটি best seller বইতে পরিণত করে। এই বইটি সম্পূর্ণ self improvementএর মত বিষয়গুলোর ওপর আধারিত। Fundamental techniques in handling people, Six ways to make people like you, Twelve ways to win people to your way of thinking, Letters that produced miraculous results, Rules for making your home life happier ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে।



তাহলে, এই হলো কিছু অসাধারণ বই যা আপনার দৃষ্টিভঙ্গিকে,আপনার জীবনকে আদ্যোপান্ত পরিবর্তন করে দিতে পারে। আমার ব্যক্তিগত উপদেশ বইগুলি আপনারা ক্রয় করুন এবং অবশ্যই পড়ে দেখুন এবং নিজেদের জীবন কেও করে তুলুন আরো upgraded! All the best

 আজকের এই আর্টিকেলটি The Intellectual Mind বিভাগের অন্তর্ভুক্ত।





Comments

Popular posts from this blog

The fall of Cartoon Network। How Cartoon Network became so popular?? What ruined Ben 10?

আজ আমরা আলোচনা করব Cartoon Network চ্যানেলটি নিয়ে, হ্যাঁ এটিই হল সেই চ্যানেল যা আমাদের শৈশবকে করে তুলেছিল মধুর !! Ben 10, Courage the Cowardly Dog, Beyblade, Scooby Dooby do, Tom and Jerry কার্টুন গুলোর নাম আশা করি আপনারা সকলেই শুনছেন। আপনি যদি 18-20 বছর বয়সী তরুণ কিংবা তরুণী হয়ে থাকেন তবে আপনি অবশ্যই এই নামগুলো শুনে থাকবেন। বিশেষত Ben 10 এবং Tom and Jerry এর নাম শোনেননি এমন তরুণ তরুণী খুঁজে পাওয়া বড়ই দুঃসাধ্য..... এবং আপনি যদি 25 থেকে 30 বছর বয়সী যুবক-যুবতী হয়ে থাকেন, তবে আপনি Rhapsody rabbits, Hanna-Barbera, Dexter's Laboratory, The Powerpuff Girls, Johnny Bravo এর মতো বিখ্যাত কার্টুনগুলোর নাম অবশ্যই শুনে থাকবেন। এই প্রতিটি কার্টুন আমাদের শৈশবের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। আমাদের দিন শুরু হত এই সমস্ত কার্টুনগুলোর সাথে এবং রাতের নৈশভোজও শেষ হত এ সমস্ত কার্টুনগুলোর সাথে। এভাবেই বিভিন্নunique cartoons গুলোর সাথে সুপারহিট হয়ে উঠেছিল কার্টুন নেটওয়ার্ক চ্যানেলটি। কিন্তু তারপরে হঠাৎ কিভাবে Cartoon Network চ্যানেলটি সম্পূর্ণরূপে flop হয়ে গেল?? কিভাবে এদের মার্কেটিং সম্পূর্ণ down হয়...

FREE WINGS OF MIND

  Free Wings of Mind হলো আমার প্রথম ব্লগ। ব্লগ লেখার ইচ্ছে টা আমার বহুকালই ছিল, তবে অন্তর্দ্বন্দ চলছিল যে সেই ব্লগের ভাষা কি হবে? English হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যা সারা পৃথিবীর মানুষের বোধগম্য এবং যেন বর্তমান আধুনিকতার এক মাপকাঠি। পাশাপাশি নিজের ব্লগকে বৃহৎ সংখ্যাক মানুষের মাঝে পৌঁছে দেওয়ার এক অব্যর্থ মাধ্যম। কিন্তু বাংলা যে প্রাণের ভাষা, হৃদয়ের ভাষা, ভালোবাসা। অতুলপ্রসাদের ভাষায়, “মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!" আজকাল এই বাংলায় লেখার প্রবণতাটাও যেন দিন দিন হ্রাস পাচ্ছে। শিল্প-সংগীত অনুরাগী, বুদ্ধিজীবী বাঙালি জাতি যেন দিন দিন English কিংবা হিন্দির প্রতি ঝুকে যাচ্ছে। ফলে ফিকে হয়ে পড়ছে বাংলার সমৃদ্ধি। তাই সাত পাঁচ ভেবে ঠিক করে ফেললাম আমার ব্লগের ভাষা হবে শুদ্ধ বাংলা। সত্যি বলতে, বাংলায় যতটা স্বচ্ছন্দবোধ আমি করি তা আর অন্য কোনো ভাষায় করি না। বাংলার মধুরতা, অনন্যতা, সমৃদ্ধ সংস্কৃতি চিরকালই দৃঢ় আকর্ষে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে আমায়। হ্যা এখন প্রশ্ন করতে পারেন যে, ব্লগের নামকরণ তবে English এ কেন? আসলে ব্লগের যা নাম রেখেছি তার অভিধানিক অর্থ মনের মুক্ত ডানা...... এরকম মন...

Who is John Wick? movies like John wick। John Wick 4 release date. All interesting facts about John wick। how many John Wick movies are there?

সম্প্রতি John Wick chapter 4 release হয়েছে 24 শে মার্চ 2023 তে। আশা করি তা আপনারা সকলেই জানেন, বিশেষত যারা অ্যাকশন ফিল্ম পছন্দ করেন, gunshots, hand-to-hand combats পছন্দ করেন তাদের জন্য তো এটি একপ্রকার পারিজাত ক্ষেত্র। চতুর্দিকে সুপার হিরো ঘরানার ফিল্মের বিপুল জনপ্রিয়তা ও একাধিপত্যের যুগে এবং CGI-based এই পপ কালচারের যুগে John Wick series টি as an ground action film নিরন্তর বক্সঅফিস কাঁপিয়ে চলেছে। তার signature black suit, slicked-back hair এবং guns এবং knives এর অফুরন্ত ভান্ডার দ্বারা এই চরিত্রটি একটি মডার্ন কালচারাল আইকনে পরিণত হয়েছে। চরিত্রটিতে অভিনয় করেছেন বিখ্যাত হলিউড অভিনেতা Keanu Reeves. হ্যাঁ ঠিকই ধরেছেন, কিংবদন্তি Matrix series এর প্রধান অভিনেতা। যারা এই বিখ্যাত চরিত্রটি সম্পর্কে জানেন না বা যারা সম্প্রতি সিনেমাগুলো দেখতে শুরু করেছেন অথবা যারা বহুকাল আগে থেকেই দেখছেন তাদের সকলের জন্যই চলুন আজ John Wick চরিত্রটি নিয়ে আলোচনা করা যাক। আলোচনা করা যাক who is John Wick and why he is so popular? যারা প্রথম এই সিরিজের সিনেমা গুলো দেখতে শুরু করেছেন তাদের জন্য আলোচনা করব, how many J...