আজ আমরা আলোচনা করব Cartoon Network চ্যানেলটি নিয়ে, হ্যাঁ এটিই হল সেই চ্যানেল যা আমাদের শৈশবকে করে তুলেছিল মধুর !! Ben 10, Courage the Cowardly Dog, Beyblade, Scooby Dooby do, Tom and Jerry কার্টুন গুলোর নাম আশা করি আপনারা সকলেই শুনছেন। আপনি যদি 18-20 বছর বয়সী তরুণ কিংবা তরুণী হয়ে থাকেন তবে আপনি অবশ্যই এই নামগুলো শুনে থাকবেন। বিশেষত Ben 10 এবং Tom and Jerry এর নাম শোনেননি এমন তরুণ তরুণী খুঁজে পাওয়া বড়ই দুঃসাধ্য..... এবং আপনি যদি 25 থেকে 30 বছর বয়সী যুবক-যুবতী হয়ে থাকেন, তবে আপনি Rhapsody rabbits, Hanna-Barbera, Dexter's Laboratory, The Powerpuff Girls, Johnny Bravo এর মতো বিখ্যাত কার্টুনগুলোর নাম অবশ্যই শুনে থাকবেন। এই প্রতিটি কার্টুন আমাদের শৈশবের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। আমাদের দিন শুরু হত এই সমস্ত কার্টুনগুলোর সাথে এবং রাতের নৈশভোজও শেষ হত এ সমস্ত কার্টুনগুলোর সাথে। এভাবেই বিভিন্নunique cartoons গুলোর সাথে সুপারহিট হয়ে উঠেছিল কার্টুন নেটওয়ার্ক চ্যানেলটি।
কিন্তু তারপরে হঠাৎ কিভাবে Cartoon Network চ্যানেলটি সম্পূর্ণরূপে flop হয়ে গেল?? কিভাবে এদের মার্কেটিং সম্পূর্ণ down হয়ে গেল? কিভাবে Ben 10, Courage the Cowardly Dog এর মতো world famous cartoon গুলো একের পর এক flop হয়ে গেল?? আসুন আজ তবে সেবিষয়েই আলোচনা করি.....
এই কাহিনীর সূত্রপাত হয়েছিল 1991 তে, যখন Ted Turner নামে একজন ধনুকুবের ব্যক্তি প্রথম কল্পনা করেছিলেন এমন একটি চ্যানেলের কথা যেখানে দিবারাত্রি 24 ঘন্টা বাচ্চাদের জন্য কার্টুন দেখানো হবে। হ্যাঁ নামটা আপনারা ঠিকই শুনেছেন..... Ted Turner ই ছিলেন সেই ব্যক্তি যিনি first 24 hours news channel CNN প্রতিষ্ঠা করেছিলেন, এবার তার লক্ষ্য ছিল বাচ্চাদের জন্য একটি কার্টুন চ্যানেল সৃষ্টি করা। এই পরিকল্পনাটিকে বাস্তবে রূপায়িত করার জন্য MGM, hanna Barbera এর মতো বিভিন্ন কার্টুন প্রোডাকশন হাউসের সাথে তিনি চুক্তি স্বাক্ষর করেন। এরপর Betty Cohen নামে একজন নারীকে তার এই Cartoon channel project এর vice president নিযুক্ত করেন, এবং Channel টির নাম দেওয়া হয় Cartoon Network। Cartoon Network চ্যানেলটি officially launch করা হয় 1st October,1992 এবং ভারতবর্ষে এই চ্যানেলটি আসে 1995 এ। এ সময় দেখানো শুরু হয় Rhapsody rabbits, Hana Barbera, Looney Toons এর মতো কার্টুন। এরপর ধীরে ধীরে টিভিতে আসতে শুরু করে Tom and Jerry, Yogi Bear, Scooby Dooby do, Richie Rich এর মতো কিছু দারুন জনপ্রিয় cartoons, যা মারাত্মকভাবে superhit ছিল।
প্রথম প্রথম কার্টুনগুলো ইংরেজি ভাষাতেই দেখানো হতো, এরপর থেকে যখন প্রতিটি কার্টুন hindi dub করা শুরু হলো তখন এগুলো মেট্রোপলিটন শহর এবং ছোটখাটো নগরের সীমা পেরিয়ে পৌঁছে গেল প্রত্যন্ত গ্রামগুলিতেও!! ফলে দর্শকসংখ্যা আরো কয়েকগুন গেল বেড়ে। এরপর আসলো Dexter's Laboratory! Science ও magic এর মিশ্রনে নির্মিত একটি unique cartoon। তবে প্রথমে আমেরিকার সমস্ত ঘরে ঘরে এই চ্যানেলটিকে পৌঁছে দেওয়া যায়নি। তাই Ted Turner নিজের অপরদুটি news channel TBS & TNT এর সাথে Cartoon Network চ্যানেলটিকে merge করে দেন, অর্থাৎ কেউ এই দুটি নিউজ চ্যানেল নিলে তার সাথে Cartoon Network এর free subscription পেয়ে যেত।
এরপর এলো একবিংশ শতাব্দী, আজও আমাদের মনে নস্টালজিয়া হয়ে থাকা Courage the Cowardly dog cartoon টি এলো টিভির পর্দায়, যা অতি দ্রুত হয়ে উঠল জনপ্রিয়। এই একবিংশ শতাব্দীর শুরুতেই এর পাশাপাশি আরও আসতে শুরু করে the powerpuff girls এবং DC and marvel এর কিছু animated cartoon series।
এরপরই আসে Dragon Ball Z, Beyblade এবং Pokemon এর মতো কার্টুন!! যারা পরবর্তী তিন চার বছর ধরে সারা বিশ্বের শ্রেষ্ঠ কার্টুনের তালিকায় প্রথম স্থানে নিজেরাই একে অপরকে টক্কর দিতে থাকে। এভাবেই ধীরে ধীরে কার্টুন নেটওয়ার্কের জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছে যায় যে বিখ্যাত বলিউড অভিনেতা Aamir Khan নিজেই নিজের Mangal Pandey film টির promotion করতে কার্টুন নেটওয়ার্ক চ্যানেলটিতে আসেন।
এরপরেই 2005 সালে আসে কিংবদন্তী কার্টুন Ben 10! যা আজও আমাদের সকলের মনে চিরস্থায়ী নস্টালজিয়া হয়ে থেকে গেছে! Marvel Cinematic Universe আসার পূর্বে এই কার্টুনই নিজেদের sci-fi ও mysterious Concepts, actions এবং storyline দিয়ে সকলের মন জয় করে নিয়েছিল, এদের জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে গেছিলো। Ben 10 কার্টুনটি লিখেছিলো man of action studios..... যার মেম্বার ছিলেন Joe Kelly, Joe Casey, Duncan Rouleau এবং Steven Seagle। এই স্টুডিওই কার্টুন নেটওয়ার্কে Ben 10 এর পাশাপাশি নিয়ে এসেছিল generator Rex, Ultimate Spider-Man, Avengers Assemble ইত্যাদি। Ben 10 cartoon টির সময়কাল ছিল নিম্নরূপ 👇👇
2005 - Ben 10 Classic
2008 - Ben 10 Alien Force, 2010 - Ben 10 Ultimate Alien
2013 - Ben 10 Omniverse, 2016 - Ben 10 Reboot
এই কার্টুন সিরিজগুলো ছাড়াও Ben 10 এর কয়েকটি মুভি তৈরী হয়, যেমন - Race against Time (2007), Alien Swarm (2009), Destroy All Aliens (2012) etc.
Ben Ultimate Alien পর্যন্ত সমস্ত কিছু খুব ভালোভাবে চলছিল, কিন্তু Ben 10 Omniverse সিরিজটিতে নির্মাতারা art style and graphicsএর পুরো বারোটা বাজিয়ে দিলেন। তবে Ben 10 Omniverse সিরিজটির স্টোরি লাইন বেশ strong ছিল এবং নতুন নতুন এলিয়েনের পাশাপাশি Universe expansion কোথাও এতটা হয়নি পূর্বে। পুরো universe destroy করার মতো Annihilargh থেকে শুরু করে celestial Sapiens, time and dimension এবং multiverse exploration পর্যন্ত পুরোটাই অসাধারণ ছিল।
তবে আর যাই হোক, এটি তো একটি কার্টুন। ফলে এর art স্টাইল এর প্রতি নির্মাতাদের আরও নজর দেওয়া প্রয়োজন ছিল। পূর্বের সিরিজগুলোর তুলনায় এটির art style and graphics কে করে দেওয়া হয় অনেকটা childish, যা প্রাপ্তবয়স্ক দর্শকদের একটি বিরাট অংশের অপছন্দ হয়ে যায়। এরফলে এই সিরিজটি সম্পূর্ণ flop হয়ে যায়!! এরপর এই ক্ষতিপূরণ করার জন্য নির্মাতারা Ben 10 reboot নামে নতুনভাবে আবার Ben 10 কার্টুনটিকে শুরু করার পরিকল্পনা করেন। কিন্তু এতে আরো বিপর্যয় নেমে আসে। এর art style হয়ে যায় আরো নিকৃষ্টতর, ফলে এই সিরিজটিও সম্পূর্ণরূপে হয়ে যায় Flop!! ফলে Ben 10 cartoon টির সম্প্রচার ধীরে ধীরে বন্ধ হয়ে যায়।
এবার আসি overall cartoon network channel টির ব্যর্থতার প্রসঙ্গে! কেন এই চ্যানেলটি সম্পূর্ণরূপে flop হয়ে যায়??
এই চ্যানেলটির পতন তখন থেকে শুরু হয় যখন কর্তৃপক্ষ প্রধান চ্যানেলটির পাশাপাশি Boomerang নামে অপর একটি চ্যানেল শুরু করেন। তৎকালীন বাচ্চারা দেখতে চাইতো Tom and Jerry,Pink Panther এর মতো কার্টুন, কিন্তু তখন এই সমস্ত কার্টুনগুলো দেখানো বন্ধ করে দেওয়া হয়। এই সমস্ত পুরনো কার্টুনগুলোর জন্য Boomerang চ্যানেলটি ব্যবহার করা হয়। কিন্তু দর্শকদের এটা একেবারেই পছন্দ হয় না। তাছাড়া আরও একটি বিষয় হলো, মার্কেটের কম্পিটিশন প্রচুর বেড়ে যায়। ধীরে ধীরে আসতে শুরু করে ব্যাপক জনপ্রিয় Nickelodeon এর Ninja Hattori, Hungama এর Shin-chan এবং Disney এর Doraemon ও Phineas and Ferb এবং তার পাশাপাশি বেশ কিছু Anime।
এরপর কার্টুন নেটওয়ার্ক নিয়ে আসে Roll no. 21.....কিন্তু সেটিও নিজেদের গ্রাফিক্সের কারণে flop হয়ে যায়, যদিও ব্যক্তিগতভাবে আমার ভালো লাগতো কার্টুনটি।
এসময় Disney বেশ কিছু reality show নিয়ে আসে। তাদের দেখাদেখি চলতি স্রোতে গা ভাসিয়ে Cartoon Network ও বেশ কিছু live action show দেখানো শুরু করে নিজেদের চ্যানেলে। যেমন - The Othersiders, Brain Rush, Destroy Build Destroy এবং Bobb'e Says ইত্যাদি। কিন্তু দর্শকদের এগুলোর কোনটাই পছন্দ হলো না, কাটুন নেটওয়ার্ককে তারা শুধুমাত্র কার্টুনের চ্যানেল হিসেবেই পেতে চেয়েছিল। ফলে চলতি স্রোতে গা ভাসিয়ে কর্তৃপক্ষের এই পদক্ষেপটি গ্রহণ করা বিপর্যয় প্রমাণিত হলো। এদের আরেকটি ভুল সিদ্ধান্ত ছিল AOL এর সাথে নিজেদের merge করা। তাছাড়া এর পরবর্তীকালে আরো যেসকল নতুন cartoon launch করা হয় সেগুলোর কোনোটার quality ই সেই পূর্বের মতো ভালো ছিল না।
এর পরবর্তী বিপর্যয়টি নেমে এলো যখন Betty Cohen চ্যানেলের প্রেসিডেন্টের আসন থেকে পদত্যাগ করলেন। যদিও কেন পদত্যাগ করেছিলেন তার প্রকৃত কারণ আজও জানা যায়নি! তবে যিনি এতকাল শক্ত হাতে চ্যানেলটির রশি ধরে রেখেছিলেন তিনিই যখন হাত সরিয়ে নিলেন তখন চ্যানেলটি যেন মুহূর্তের মধ্যেই মাতৃহারা হয়ে গেলো। এটি চ্যানেলটির ভেঙে পড়ার অপর একটি কারণ।
তবে পরবর্তীকালে এই সমস্ত বিভিন্ন বিপর্যয় কাটিয়ে ওঠে চ্যানেলটিকে নতুনভাবে দাঁড় করানোর জন্য Ted Turner বিভিন্ন পদক্ষেপ অবলম্বন করেছেন। যেমন পরবর্তীতে এই চ্যানেলের জন্য একই নামে কতগুলো application এবং video games লঞ্চ করা হয়, যাতে শিশুরা পুনরায় এর প্রতি আকৃষ্ট হয়।
এভাবেই ধীরে ধীরে একসময়ের সুপারহিট Cartoon Network চ্যানেলটি হয়ে যায় পুরোপুরি flop!!! যা আমাদের কাছে সত্যিই দুঃখের। বিশেষত ছোটবেলায় দেখা কার্টুন গুলোর কথা যখন মনে পড়ে কিংবা সোশ্যাল মিডিয়ায় কখনো সে সমস্ত পুরনো কার্টুনের ছবি চোখে পড়ে যায় তখন কয়েক মুহূর্তের জন্য আমরা যেন আবার আমাদের শৈশবে ফিরে যাই! শৈশবের কত পুরনো স্মৃতি মনে পড়ে যায় আমাদের! যাই হোক, আমরা শুধু এটুকুই প্রার্থনা করতে পারি, যেন এই সমস্ত superhit cartoon গুলো আবার টিভির পর্দায় ফিরে আসে এবং শৈশবের সঙ্গী এই cartoon network চ্যানেলটি যেন আবার উঠে দাঁড়াতে পারে ❤️❤️
আমার আজকের এই article টি Spicy facts and Info ক্যাটাগরির অন্তর্ভুক্ত!!






Very useful 👌
ReplyDelete✨✨✨
ReplyDelete