Skip to main content

Haider Movie Ananlysis

#Haider ⚠️ Not A Review, But An Analysis (সামনেই Spoiler, সাবধানে পড়ুন!) সম্প্রতি Haider সিনেমাটি দেখলাম! যদিও Vishal Bharadwaj এর পুরো Shakespeare trilogy টাই আগে দেখেছি। তবে ভাবলাম আজ একটু এটা নিয়ে লেখা যাক। সত্যি বলতে, আমি মনে করি Vishal Sir এর এই trilogy one of the greatest Shakespeare adaptation ever! Maqbool এবং Haider সিনেমাটি তো অনেক foreign adaptation কেও হার মানায়। Maqbeth এর adaptation হিসেবে আমি Maqbool কে Akira Kurosawa এর Throne Of Blood এর পরেই স্থান দিই। আর Haider হলো Hamlet এর Indian Adaptation যেখানে Shahid Kapoor নিজের career এর one of the best performance দিয়েছে। তবে আমি গল্পে বিশদে যাচ্ছি না। সিনেমা তিনটিই আপনারা দেখুন, দুর্দান্ত trilogy!! যারা Hamlet পড়েছেন তারা জানবেন যে এটি একটি পিতৃভক্ত সন্তানের পিতার মৃত্যুর প্রতিশোধ চরিতার্থ করার গল্প। এই সিনেমাটি 1990s এ কাশ্মীরের উত্তাল পরিস্থিতির প্রেক্ষাপটে নির্মিত। সেসময় কাশ্মীরে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরী হয়েছিল এবং কঠোর মিলিটারি অপারেশন শুরু হয়েছিল তার প্রেক্ষিতে কাশ্মীরের আমজনতার স্বাধীনতার স্পৃহাকে এখানে তুলে ধরা হয়...

ChatGPT AI। AI language model। Full form of ChatGPT। Everything you need to know about chatGPT। how to use ChatGPT? How chatGPT is killing Google?


ChatGPT হলো OpenAI দ্বারা নির্মিত একটি artificial intelligence chatbot তথা language model! এর full form হলো Chat Generative Pre-trained Transformer.

আপনাদের মধ্যে অনেকেই হয়ত ভাবছেন chatbot জিনিসটা আবার কী? ধরুন, আপনি যেমন আপনার বন্ধুর সাথে নিয়মিত গল্প করেন, শিক্ষকের কাছে প্রশ্ন করেন, কথাবার্তার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান খোঁজেন ঠিক তেমনি এই একই কাজগুলো যদি আপনি কোনো যন্ত্রের সাথে করতেন! মানে ধরুন Tony Stark aka Iron Man এর মতো আপনার কাছেও যদি কোনো Jarvis থাকতো!! হ্যা খানিকটা ঠিকই বুঝেছেন। চ্যাটবট হলো একটি কম্পিউটার প্রোগ্রাম যা মানুষের কথোপকথন (লিখিত বা কথ্য) অনুকরণ করে মানুষকে ডিজিটাল ডিভাইসের সাথে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। তবে এমন artificial intelligence chatbot এর যাত্রার সূত্রপাত কিন্তু এই প্রথম নয়।


1964 তে MIT এর একদল researcher রা একটি computer programming এর উপর কাজ শুরু করেন যা সরাসরি মানুষের সাথে মেশিনের direct communication গড়ে তুলবে। দীর্ঘদিনের গবেষণার অন্তে প্রায় দুই বছর পর তারা গড়ে তুললেন “Eliza” নামে একটি chatbot! সেই তখন থেকেই ভবিষ্যতের সমস্ত চ্যাটবটের পথ খুলে গেল...

এরপর 1995 তে অপর একটি নতুন Language Processing bot “Alice” গড়ে উঠলো। 2001 এ গড়ে উঠলো Smarter child। তারপর থেকেই একে একে গড়ে উঠেছে আজকের Amazon Alexa, Siri, Google assistant, Lambda এবং openAI chatGPT।


এই ChatGPT হলো এমনি একটি AI চ্যাটবট। এই OpenAI কোম্পানি গড়ে তুলেছিলেন Tesla এবং spaceX এর founder Elon Musk এবং Sam Altman। আপনারা শুনলে অবাক হবেন, যেখানে instagram এর 1 million user পেতে সময় লেগেছিল প্রায় 2.5 বছর সেখানে এই ChatGPT 1 million user এ পৌঁছে গেছে মাত্র দু মাসে। এমনই জনপ্রিয়তার শিখরে উঠে গেছে এই chatbot!


আসুন তবে এই ChatGPT নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক! এটির ব্যবহার অদূর ভবিষ্যতে কতটা গুরুত্বপূর্ণ এবং অদূর ভবিষ্যতে এই artificial intelligence এর উপস্থিতি কতোটা আশীর্বাদজনক অথবা কতটা ভীতিজনক তা নিয়েও বিস্তারিত আলোচনা করা যাক।

এই ChatGPT launch করা হয়েছিল 30th November, 2022 তে। এই OpenAI কোম্পানি একইসাথে Dall. E 2 এরও সৃষ্টিকর্তা! ChatGPT মূলত design করা হয়েছে যেকোনো প্রশ্নের ‘detailed and comprehensive answer’ প্রদানের জন্য। ইন্টারনেটে উপলব্ধ একটা বৃহৎ পরিমাণ text data দ্বারা এটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এটি ইন্টারনেটে থেকে আহরিত প্রায় 570 GB text data ব্যবহার করে থাকে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। এটাকে বলা যায় একটা artificial intelligent text generation tool।


এটি নির্মিত GPT (Generative Pre-trained Transformer) architecture এর উপর ভিত্তি করে। এই GPT architecture টি আবার নির্মিত একটি deep learning model transformer এর উপর ভিত্তি করে যা ইন্টারনেট থেকে আহরহিত  একটি বিপুল পরিমান text data দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এভাবে মডেলটি ভাষার স্ট্রাকচার এবং প্যাটার্নগুলি বুঝতে শেখে এবং একটি বিস্তৃত বিষয়বস্তুর উপর স্বচ্ছ এবং সমন্বয়যোগ্য টেক্সট উৎপন্ন করতে পারে। ChatGPT conversational agent হিসাবে নির্মিত হয়েছিল, যা মনুষ্য ভাষা বোঝার এবং ডায়ালগ সংশ্লিষ্ট সময়ে উৎপন্ন করার জন্য প্রশিক্ষন প্রাপ্ত হয়। এটি একটি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনএলপি), মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং সহ একটি সমন্বিত পদক্ষেপ ব্যবহার করে এ প্রক্রিয়াটি এক্সিকিউট করে। এটি আপনার ইনপুটটিকে নিউরাল নেটওয়ার্কের একটি সিরিজ লেয়ার দিয়ে প্রসেস করে, যা ইনপুটটিকে মডেলটির বোধগম্য একটি numerical representation এ রূপান্তরিত করে। এরপর মডেলটি এই রুপান্তরটি ব্যবহার করে একটি প্রতিক্রিয়া উত্পন্ন করে।
এই ChatGPT অবশ্যই প্রথম কোনো chatbot কিংবা প্রথম কোনো আজুবা নয়! কিন্তু এটি একটি অত্যন্ত advanced chatbot! যা ক্রমশ একটি মানুষ এবং একটি রোবটের মধ্যেকার পার্থক্যগুলোকে লাঘব করে চলেছে।

 Artificial intelligence এর ধারণাটিও কিন্তু আজকের নয়! প্রায় সত্তর বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন একজন English mathematician Alan Turing (যাকে বর্তমানে বলা হয় the father of theoretical computer science and artificial intelligence) এমন এক যন্ত্রের কল্পনা করেছিলেন যা মানুষের মত চিন্তন করতে সক্ষম। তিনি একটি Turing test এর উদ্ভাবন করেন, যা একটি কম্পিউটার তথা মেশিনের বুদ্ধিমত্তার বিচার করে, একটা যন্ত্র কতটা স্বয়ংক্রিয় তার পরীক্ষন করে। বর্তমানে এই পদ্ধতির মাধ্যমে দেখা হয় যে কোনো chatbot AI based কিনা! সেটি নিজের উত্তর দেওয়ার কৌশলের মাধ্যমে সম্পূর্ণ একটি মানুষের মতো আচরণ করতে পারে কিনা!!

 এই টেস্টটিতে প্রথম উত্তীর্ন হয়েছিল “Eliza”।

 বর্তমানে এই ChatGPT ও একটি জীবন্ত মানুষের মতো স্বতঃস্ফূর্তভাবে এবং অত্যন্ত দ্রুততার সাথে মনুষ্য ভাষা প্রয়োগ করে অনায়াসে মানুষের সমস্ত প্রশ্নের উত্তর দিতে সক্ষম।

 এবার আসি এই ChatGPT আপনি কিভাবে ব্যবহার করবেন সেই প্রসঙ্গে! আপনাকে জাস্ট যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে chat.openAI.com লিখে সার্চ করতে হবে। বৃহৎ পরিমান মানুষের ব্যবহারের কারণে অনেক সময় এটির সার্ভার ডাউন হয়ে যেতে পারে। ফলে এটির নির্মাতারা এটির একটি প্রিমিয়াম ভার্সন চালু করেছেন। যার মূল্যমান 42$ প্রতি মাস (প্রায় ₹ 3500 )। তবে প্রিমিয়াম ছাড়াও আপনি ফ্রিতে এটি ব্যবহার করতে পারবেন।

 প্রশ্নোত্তরের পাশাপাশি এটি Coder, programmer, web developer দের জন্যও খুব গুরুত্বপূর্ণ! এটি বিভিন্ন প্রকার code মুহূর্তের মধ্যেই generate করে ফেলতে পারে!         


এতগুলো সুযোগ সুবিধার কারণে এবং একটি জীবন্ত মানুষের মতো স্বতঃস্ফূর্ত এবং বুদ্ধিমত্তা সম্পন্ন হওয়ায় সহজেই এটি একটি বৃহৎ পরিমাণ মানুষের হৃদয় জিতে নিয়েছে। এই ChatGPT এর আরো কিছু সুবিধে হলো -

24/7 availability

Better user experience

Multilingual support

Better personalization

Proactive customer service

Faster response time

Multichannel support.......


2022 সালেই এটি মুক্তি পাওয়ার পর Google এটিকে Code red ঘোষণা করে দিয়েছিলো!! Google এবং alphabet CEO Sundar Pichai সমস্ত employee দের এমন এক প্লাটফর্ম build করার নির্দেশ দিয়েছিলেন যা OpenAI এর সাথে direct compete করতে পারবে। কারণ এই ChatGPT এর কারণে মাত্র 2 মাসেই Google এর 1.49 billion dollar এর লোকসান হয়ে গেছিলো!

 তবে সুবিধার পাশাপাশি এই ChatGPT এর বেশ কিছু limitations ও রয়েছে -

 যেমন ChatGPT এর data 2021 সাল পর্যন্তই সীমাবদ্ধ! আপনি সম্প্রতি কোনো তথ্য জিজ্ঞেস করলে এটি কিন্তু উত্তর দিতে অক্ষম! কিন্তু সে ক্ষেত্রে Google কিন্তু প্রতিমুহূর্তে নিজেকে আপডেট করতে থাকে!

উপরন্ত ChatGPT এর মাধ্যমে কোনো লোকেশন ট্র্যাক করতে পারবেন না! কিন্তু Google এর দ্বারা সেটা সহজেই সম্ভব!

আরেকটি সীমাবদ্ধতা হলো, chatGPT কখনো নিজের source of information ব্যক্ত করেনা! ফলে সে যে উত্তরগুলো দিচ্ছে সেগুলো আদৌ সঠিক কিনা সে বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত হওয়া যায় না! বিশেষত বেশ কিছু controversial topic, unsolved mysteries, history আর politics এর ক্ষেত্রে এটা বেশি করে খাটে। যাই হোক References are always important!

 এটি মানুষের মতো কথাবার্তা বলতে পারলেও মানুষের কথাবার্তায় ব্যবহৃত sarcasm বা humour বুঝতে এটি অক্ষম।

এই ChatGPT একজন বন্ধু কিংবা শিক্ষকের মতো বিভিন্ন সোর্স থেকে অনুসন্ধান করে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিলেও আপনাকে কোনোরকম emotional support or guidance দিতে অক্ষম! কারণ এই chatbot এর নিজস্ব কোনো emotion কিংবা opinion নেই! 

ChatGPT এর সাথে compete করার জন্য Google পুরোদমেই লেগে রয়েছে। তবে Google হঠকারিতায় কিছু করতে চাইছে না। কারণ প্রায় 5 বছর আগে Microsoft একটি chatbot release করেছিল যার নাম ছিল “Tay”। কিন্তু মুক্তি পাওয়ার পর থেকেই এটি নানা রকম racist, controversial,inappropriate এবং violence পূর্ণ উত্তর দিতে শুরু করে। সেই chatbot তথ্যগুলোর বা উত্তরগুলোর ethical value বিচার করতে অক্ষম ছিল। ফলে বেশ কিছু হিংসাত্মক বক্তব্যও রেখেছিল সেই chatbot। সেরকম ঘটনা যাতে না ঘটে তার জন্য Google সমস্ত প্রস্তুতি নিয়ে তবেই নিজেদের chatbot release করতে চায়। তবে বর্তমানে Google এর অন্যান্য কিছু chatbot রয়েছে যেমন Lambda, Google AI।



 যাইহোক অদূর ভবিষ্যতে এই সমস্ত artificial intelligence এর যে এক বিরাট আধিপত্য বিরাজ করবে সেই বিষয়ে কোন সন্দেহ নেই! এখন শুধু দেখার, সেই আধিপত্য মনুষ্য সভ্যতার জন্য আশীর্বাদজনক হয় নাকি ভীতিজনক হয়! এই সমস্ত artificial intelligence মনুষ্য সভ্যতার প্রগতির কারণ হয় নাকি সহস্র ব্যক্তির বেকারত্বের এবং বিলুপ্তির কারণ হয়!! তবে বর্তমান স্রোতের সাথে তাল মিলিয়ে ভেসে চলার জন্য এ সমস্ত বিষয়ের সাথে আমাদের অবগত থাকাটা প্রয়োজন! আর্টিকেলটি ভালো লাগলে নিজেদের বন্ধু বান্ধব এবং পরিচিত জনের সাথে share করুন।

আজকের এই আর্টিকেলটি the intellectual mind বিভাগের অন্তর্ভুক্ত!



Frequently Asked Questions :

Is ChatGPT free?

What can you do with ChatGPT?

What is ChatGPT best for?

How to use ChatGPT to improve CV?

How do I log into ChatGPT?

What is the future of ChatGPT?

How does ChatGPT compare to other AI language models?

What industries can benefit from ChatGPT?

How secure is ChatGPT's data handling?

How can I use ChatGPT in my business?


Comments

Popular posts from this blog

The fall of Cartoon Network। How Cartoon Network became so popular?? What ruined Ben 10?

আজ আমরা আলোচনা করব Cartoon Network চ্যানেলটি নিয়ে, হ্যাঁ এটিই হল সেই চ্যানেল যা আমাদের শৈশবকে করে তুলেছিল মধুর !! Ben 10, Courage the Cowardly Dog, Beyblade, Scooby Dooby do, Tom and Jerry কার্টুন গুলোর নাম আশা করি আপনারা সকলেই শুনছেন। আপনি যদি 18-20 বছর বয়সী তরুণ কিংবা তরুণী হয়ে থাকেন তবে আপনি অবশ্যই এই নামগুলো শুনে থাকবেন। বিশেষত Ben 10 এবং Tom and Jerry এর নাম শোনেননি এমন তরুণ তরুণী খুঁজে পাওয়া বড়ই দুঃসাধ্য..... এবং আপনি যদি 25 থেকে 30 বছর বয়সী যুবক-যুবতী হয়ে থাকেন, তবে আপনি Rhapsody rabbits, Hanna-Barbera, Dexter's Laboratory, The Powerpuff Girls, Johnny Bravo এর মতো বিখ্যাত কার্টুনগুলোর নাম অবশ্যই শুনে থাকবেন। এই প্রতিটি কার্টুন আমাদের শৈশবের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। আমাদের দিন শুরু হত এই সমস্ত কার্টুনগুলোর সাথে এবং রাতের নৈশভোজও শেষ হত এ সমস্ত কার্টুনগুলোর সাথে। এভাবেই বিভিন্নunique cartoons গুলোর সাথে সুপারহিট হয়ে উঠেছিল কার্টুন নেটওয়ার্ক চ্যানেলটি। কিন্তু তারপরে হঠাৎ কিভাবে Cartoon Network চ্যানেলটি সম্পূর্ণরূপে flop হয়ে গেল?? কিভাবে এদের মার্কেটিং সম্পূর্ণ down হয়...

FREE WINGS OF MIND

  Free Wings of Mind হলো আমার প্রথম ব্লগ। ব্লগ লেখার ইচ্ছে টা আমার বহুকালই ছিল, তবে অন্তর্দ্বন্দ চলছিল যে সেই ব্লগের ভাষা কি হবে? English হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যা সারা পৃথিবীর মানুষের বোধগম্য এবং যেন বর্তমান আধুনিকতার এক মাপকাঠি। পাশাপাশি নিজের ব্লগকে বৃহৎ সংখ্যাক মানুষের মাঝে পৌঁছে দেওয়ার এক অব্যর্থ মাধ্যম। কিন্তু বাংলা যে প্রাণের ভাষা, হৃদয়ের ভাষা, ভালোবাসা। অতুলপ্রসাদের ভাষায়, “মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!" আজকাল এই বাংলায় লেখার প্রবণতাটাও যেন দিন দিন হ্রাস পাচ্ছে। শিল্প-সংগীত অনুরাগী, বুদ্ধিজীবী বাঙালি জাতি যেন দিন দিন English কিংবা হিন্দির প্রতি ঝুকে যাচ্ছে। ফলে ফিকে হয়ে পড়ছে বাংলার সমৃদ্ধি। তাই সাত পাঁচ ভেবে ঠিক করে ফেললাম আমার ব্লগের ভাষা হবে শুদ্ধ বাংলা। সত্যি বলতে, বাংলায় যতটা স্বচ্ছন্দবোধ আমি করি তা আর অন্য কোনো ভাষায় করি না। বাংলার মধুরতা, অনন্যতা, সমৃদ্ধ সংস্কৃতি চিরকালই দৃঢ় আকর্ষে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে আমায়। হ্যা এখন প্রশ্ন করতে পারেন যে, ব্লগের নামকরণ তবে English এ কেন? আসলে ব্লগের যা নাম রেখেছি তার অভিধানিক অর্থ মনের মুক্ত ডানা...... এরকম মন...

Who is John Wick? movies like John wick। John Wick 4 release date. All interesting facts about John wick। how many John Wick movies are there?

সম্প্রতি John Wick chapter 4 release হয়েছে 24 শে মার্চ 2023 তে। আশা করি তা আপনারা সকলেই জানেন, বিশেষত যারা অ্যাকশন ফিল্ম পছন্দ করেন, gunshots, hand-to-hand combats পছন্দ করেন তাদের জন্য তো এটি একপ্রকার পারিজাত ক্ষেত্র। চতুর্দিকে সুপার হিরো ঘরানার ফিল্মের বিপুল জনপ্রিয়তা ও একাধিপত্যের যুগে এবং CGI-based এই পপ কালচারের যুগে John Wick series টি as an ground action film নিরন্তর বক্সঅফিস কাঁপিয়ে চলেছে। তার signature black suit, slicked-back hair এবং guns এবং knives এর অফুরন্ত ভান্ডার দ্বারা এই চরিত্রটি একটি মডার্ন কালচারাল আইকনে পরিণত হয়েছে। চরিত্রটিতে অভিনয় করেছেন বিখ্যাত হলিউড অভিনেতা Keanu Reeves. হ্যাঁ ঠিকই ধরেছেন, কিংবদন্তি Matrix series এর প্রধান অভিনেতা। যারা এই বিখ্যাত চরিত্রটি সম্পর্কে জানেন না বা যারা সম্প্রতি সিনেমাগুলো দেখতে শুরু করেছেন অথবা যারা বহুকাল আগে থেকেই দেখছেন তাদের সকলের জন্যই চলুন আজ John Wick চরিত্রটি নিয়ে আলোচনা করা যাক। আলোচনা করা যাক who is John Wick and why he is so popular? যারা প্রথম এই সিরিজের সিনেমা গুলো দেখতে শুরু করেছেন তাদের জন্য আলোচনা করব, how many J...