Skip to main content

Haider Movie Ananlysis

#Haider ⚠️ Not A Review, But An Analysis (সামনেই Spoiler, সাবধানে পড়ুন!) সম্প্রতি Haider সিনেমাটি দেখলাম! যদিও Vishal Bharadwaj এর পুরো Shakespeare trilogy টাই আগে দেখেছি। তবে ভাবলাম আজ একটু এটা নিয়ে লেখা যাক। সত্যি বলতে, আমি মনে করি Vishal Sir এর এই trilogy one of the greatest Shakespeare adaptation ever! Maqbool এবং Haider সিনেমাটি তো অনেক foreign adaptation কেও হার মানায়। Maqbeth এর adaptation হিসেবে আমি Maqbool কে Akira Kurosawa এর Throne Of Blood এর পরেই স্থান দিই। আর Haider হলো Hamlet এর Indian Adaptation যেখানে Shahid Kapoor নিজের career এর one of the best performance দিয়েছে। তবে আমি গল্পে বিশদে যাচ্ছি না। সিনেমা তিনটিই আপনারা দেখুন, দুর্দান্ত trilogy!! যারা Hamlet পড়েছেন তারা জানবেন যে এটি একটি পিতৃভক্ত সন্তানের পিতার মৃত্যুর প্রতিশোধ চরিতার্থ করার গল্প। এই সিনেমাটি 1990s এ কাশ্মীরের উত্তাল পরিস্থিতির প্রেক্ষাপটে নির্মিত। সেসময় কাশ্মীরে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরী হয়েছিল এবং কঠোর মিলিটারি অপারেশন শুরু হয়েছিল তার প্রেক্ষিতে কাশ্মীরের আমজনতার স্বাধীনতার স্পৃহাকে এখানে তুলে ধরা হয়...

Chandrayaan 3 | Chandrayaan 3 images | History of indian space research programme | Chandrayaan 3 project director

Chandrayaan 3 images


“ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে " ❤️❤️

শেষমেষ তবে এক তৃতীয় বিশ্বের দেশ ভারতবর্ষের মহাকাশ গবেষণা সংস্থা ISRO বিশ্বের প্রথম দেশ হিসেবে Chandrayaan 3 মারফত চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করে দেখালো! 1975 সালে দক্ষিণ ভারতের Thumba য় একটি পুরনো চার্চের বাথরুমে বসে রাশিয়া থেকে ধার করা কম্পিউটারে এবং স্যাটেলাইট গুলোকে সাইকেল ও গরুর গাড়িতে ট্রান্সপোর্ট করা থেকে যাত্রা শুরু করে আজ হলিউড মুভির চেয়ে কম বাজেটে 1st attempt এ Mars mission এবং 2nd attempt এ চন্দ্রপৃষ্ঠে Moon mission করে দেখালো তারা। যেখানে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতেই সোভিয়েত ইউনিয়নের লেগেছিল 10 টি attempt! আজ এই article এ আমরা আলোচনা করবো প্রথমত isro full form, বর্তমান isro chairman, history of Indian space research programme, Chandrayaan 3 launch date, Chandrayaan 3 landing, Chandrayaan 3 live updates, current status of Chandrayaan 3, এবং Chandrayaan 3 project director সম্পর্কে!

Chandrayaan 3 images

মনে আছে 2019 এ চন্দ্রযান 2 এর অবতরণের দিন! প্রবল উৎকন্ঠায় অপেক্ষা করেও Isro কর্তৃপক্ষের পাশাপাশি ভেঙে পড়েছিল সারা দেশ! software glitch এর কারণে এবং 1km height এও vertical velocity 212 kmph থাকার কারণে ব্যর্থ হয়ে যায় সেই অভিযান। পুরনো ব্যর্থতা এবং হতাশা থেকে আমরা শিক্ষা নিয়েছি,ভ্রান্তিগুলোকে শোধন করেছি,নিজেদের জ্ঞানের পরিধিকে আরও পোক্ত করেছি, পুনরুদ্যমে 14 জুলাই 2023, 2:35 pm এ (Chandrayaan 3 launch date) উঠক্ষেপন করেছি আমাদের নতুন চন্দ্রযান এবং তারই ফল আজকের এই চন্দ্রযান 3 এর সফলতা এবং সারা বিশ্বব্যাপী উচ্ছ্বাস!!

যেখানে রাশিয়ার বাজেট 16 হাজার কোটি, যন্ত্রের ওজন 1750 kg হওয়া সত্ত্বেও Luna 25 ব্যর্থ হয়েছে সেখানে বাজেট মাত্র 615 কোটি এবং যন্ত্রের ওজন 3900 kg হওয়া সত্ত্বেও আমাদের চন্দ্রযান আজ সফল!! এটাই আমাদের কৃতিত্ব!!

history of Indian space research programme পর্যালোচনা করলে দেখা যাবে ISRO এর অর্থের সমস্যা শুধু আজকের নয়! Chandrayaan 2 এর সময় আমাদের কাছে moon soil কেনার পর্যন্ত অর্থ ছিল না! কিন্তু আমরা থেমে যাইনি, বিকল্প হিসেবে তামিলনাড়ু থেকে একপ্রকার Anorthosite stone জোগাড় করে artificial moon surface বানিয়ে নিজেদের রোভার টেস্ট করেছিলাম আমরা! যেখানে ISRO কে Mars Mission করতে হয়েছিল মাত্র 74 million dollar এ সেখানে Mars mission করার জন্য NASA পেয়েছিল 949 million dollar! কিন্তু ISRO ফের বিকল্প পথ খুঁজে আরো exceptional এবং complicated 'Apogee raising orbital manuevers' way তে সম্পন্ন করেছিল নিজেদের মঙ্গলাভিযান! এখানেই আমাদের জ্ঞানের শ্রেষ্ঠত্ব, যে শত সহস্র বাধা-বিঘ্ন এবং অর্থ সংকট থাকা সত্ত্বেও প্রতিবার বিকল্প পথ খুঁজে আমরা নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করেছি! ISRO = Indian Space Research Organization না হয়ে বোধহয় Impossible Space Research Organization হলেই যথার্থ হতো!!

22 october, 2008.... Chandrayaan 1 এর moon impact probe প্রথম প্রমাণ করেছিল চাঁদে জলের অস্তিত্ব এবং এই তথ্য দিয়ে তাক লাগিয়ে দিয়েছিলো সারা বিশ্বকে ! এরপর থেকেই শুরু হয় বিশ্বজুড়ে চাঁদে জল সন্ধানের অমোঘ সাধনা! এবারের Chandrayan 3 তে আরো পোক্ত করা হয়েছে Vikram lander, upgrade করা হয়েছে নতুন software! Pragyan Rover এ যুক্ত LIBS পরীক্ষণ করবে চাঁদের মৃত্তিকা, Alpha particle x-ray spectrometer পরীক্ষণ করবে শিলা, Vikram lander এ যুক্ত RAMBHA তার laser beam দিয়ে গলিয়ে দেবে শিলা ও পাথর এবং পরীক্ষণ করবে তা থেকে উৎপন্ন বাষ্প, ChaSTE পরীক্ষণ করবে thermal properties। প্রচুর পরিমানে craters এবং temp fluctuation এর কারণে এই দক্ষিণ মেরুতে অবতরণ যথেষ্ট কঠিন কাজ ছিল, যা আমরা করে দেখিয়েছি..... সমস্ত কিছু ঠিকঠাক ভাবে চললে ভারত হতে পারে বিশ্বের প্রথম দেশ যে পৃথিবী সৃষ্টি রহস্যের ইতিহাসকে প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখাতে পারবে! কারণ বিজ্ঞানীদের ধারণা চাঁদের দক্ষিণ মেরুতে জলএর মলিকিউল বরফ আকারে সঞ্চিত আছে। এবং মনে করা হয় অন্ধকার দক্ষিণ মেরুর এই জলের অনু পরমাণু পৃথিবী ও চাঁদের সৃষ্টির সময় থেকেই ওখানে সঞ্চিত আছে। এমনকি ISRO চাঁদে পরিলক্ষিত অযাচিত ম্যাগনেটিক ফিল্ড কে পর্যালোচনা করে প্রমাণ করতে পারবে যে চাঁদ আদতেও কখনো পৃথিবীর অংশ ছিল কিনা! Propulsion moduleটি বিচ্ছিন্ন হওয়ার পর রিলে মডিউলের মতোও কাজ করবে এবং রোভার ও লেন্ডার থেকে আসা গুরুত্বপূর্ণ তথ্য ভারতের India deep space network antenna তে রিলে করবে। এরপর ISRO এর পরবর্তী মিশন হল Gaganyan যা মহাকাশে মানুষ নিয়ে যাবে।

Chandrayaan 3 images

Chandrayaan 3 images


নিচে যে ছবিটি দেখছেন সেটি 2014 সালে New York Times তে প্রকাশিত একটি কার্টুন, কাটুনটি বানিয়েছিলেন artist Heng Kim Song! কার্টুনটি বানানো হয়েছিল ভারতকে ব্যঙ্গ করে, 2013 তে ভারতের Mangalyaan উৎক্ষেপণের পর! আসলে NASA এর Mars mission এর budget ছিল $949 million dollar আর 2013 তে ISRO এর Mars Mission budget ছিল মাত্র 74 million dollar! তাঁদের ধারণায় এক দরিদ্র ও অনুন্নত দেশ হিসেবে ভারতবর্ষের এ প্রচেষ্টাকেই ব্যঙ্গ করেছিল নিউইয়র্কের এক নামজাদা ম্যাগাজিন এবং বিশ্বের বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রের বৈজ্ঞানিকগণ !!

Chandrayaan 3 images

ব্যঙ্গ এবং তাচ্ছিল্যের অন্ত এখানেই নয়। ISRO যখন বিশ্বকে অবাক করে Russia এর record ভেঙে US এর 96 টি এবং Israel, Kazakhstan, Netherlands, Switzerland এবং United Arab Emirates এর মোট 104 টি satellite একসাথে single mission এ launch করেছিল তখনো New York Times এবং Financial Times তাচ্ছিল্য করে লিখেছিল যে স্যাটেলাইট গুলো সবই ছোট, ভারতের বিশেষ কিছু কৃতিত্ব নেই এতে, অত উচ্ছ্বসিত প্রশংসার কিছু নেই!!

যেখানে একটা স্যাটেলাইট লঞ্চের জন্য Elon mask এর spacex 60 million dollar চার্জ করে সেখানে ISRO চার্জ করে মাত্র 3 million dollar! ভারতের Chandrayaan 2 ব্যর্থ হবার পর Pakistani Minister Fawad Chaudhary ব্যঙ্গ করেছিল ISRO এর যোগ্যতা নিয়ে! Chandrayaan 3 যখন লঞ্চ করা হয়েছিল তখন এক BBC reporter বলেছিলো, “India has extreme poverty!” ভারতবর্ষের মতো তৃতীয় বিশ্বের দেশে যেখানে নাকি পর্যাপ্ত শৌচাগারেরও সমস্যা সেখানে চন্দ্রাভিযানের প্রয়োজনীয়তা এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি! বারংবার বহিরাগত কূটনীতি আমাদের ভেঙে ফেলতে চেয়েছে। Nambi Narayanan, Tapan Mishra, Vikram Sarabhai এনারা প্রত্যেকে সেই কূটনীতির শিকার! Chandrayaan 3 এর সাফল্যের পর এক UK reporter লিখেছিলেন যে, ভারতবর্ষকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করা হোক, চন্দ্রযান উৎক্ষেপণের যোগ্যতা থাকলে 'Uk aid' নেওয়া বন্ধ করে দিক ভারত! যা আর্থিক সাহায্য ভারত অতীতে নিয়েছে তা যেন তৎক্ষণাৎ ফেরত দেয়া হয়! এই প্রত্যেকটি পাশ্চাত্য বক্তব্যে racism এবং jealousy এর ছাপ স্পষ্ট!!

কিন্তু ইতিহাস সাক্ষী হয়ে থাকবে, বারংবার প্রতিটি পাশ্চাত্য সমালোচনাকে উপেক্ষা করে এবং বহির্বিশ্বের ব্যঙ্গ তাচ্ছিল্যকে সপাটে চড় কষে ISRO নিজেদের শ্রেষ্টত্ব প্রমাণ করেছে! নিচের দ্বিতীয় যে ছবিটি দেখছেন সেটি পরবর্তীকালে New York Times এরই প্রকাশিত একটি কার্টুন!! তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন ভারতবর্ষের বুদ্ধিমত্তার শ্রেষ্ঠত্বকে! এক হলিউড মুভির চেয়ে কম বাজেটে Mangalyaan এর সাফল্য নাড়িয়ে দিয়েছিল সারা বিশ্বকে!

Chandrayaan 3 images

23 শে অগাস্ট, 2023 সন্ধে 6:04 এ (Chandrayaan 3 landing) চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে আমাদের Chandrayaan 3! সেই landing point এর নামকরণ করা হয়েছে Shivshakti point! আজ Chandrayaan 3 এর সাফল্যের পর সারা বিশ্বব্যাপী উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছে ISRO! ইউটিউবের রেকর্ড ভেঙে Chandrayaan 3 এর moon landing video সারা বিশ্বব্যাপী পেয়েছে 8 million views! US media CNN লিখেছে, “India makes historic moon landing”......BBC লিখেছে, “India makes history as Chandrayaan-3 lands”.

Chandrayaan 3 images


Chandrayaan 3 images

New York Times, Washington Post প্রত্যেকে বড় বড় হেডলাইনে প্রকাশ করেছে Chandrayan 3 এর সাফল্য! Pakistani media The Dawn এই সাফল্যকে আজ front page coverage দিয়ে লিখেছে, “India's historic landing on moon"..... চিরশত্রুরাষ্ট্র হিসেবে পরিচিত পাকিস্তানেরও সহস্র জনতা অভিবাদন জানিয়েছে এবং উচ্ছ্বসিত প্রশংসা করেছে ISRO এর সাফল্যের! জার্মানির মিডিয়া Deutsche Welle, জাপানের মিডিয়া daily Nikkei, UAE প্রেসিডেন্ট Sheikh Mohamed bin Zayed, স্পেনের প্রাইম মিনিস্টার Pedro Sánchez, রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin, ভুটানের প্রাইম মিনিস্টার Lotay Tshering এর মতো অনেকে অভিবাদন জানিয়েছেন এই সাফল্যকে!!

Chandrayaan 3 images

মোদ্দা কথা হল, ISRO এর সামনে বাধা বিঘ্ন, অর্থ সংকট এবং বিশ্বরাজনৈতিক চাপ কখনোই কম ছিল না, বহুবার বহিরাগত কূটনীতি আমাদের ভেঙেচুরে দমিয়ে রাখতে চেয়েছে কিন্তু প্রতিবার ISRO নিজেদের মেধা, জ্ঞান এবং সাধনার বলে নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করেছে। এবং ISRO এর এই সফলতা ভারতের আগামী প্রজন্মকে বিজ্ঞানগবেষণায় অনুপ্রেরণা দিয়ে যাবে! বিশ্বব্যাপি যে সমস্ত কিশোর যুবকরা আজ স্বপ্ন দেখে NASA য় যাওয়ার তারাই হয়তো একদিন স্বপ্ন দেখবে ISRO তে আসার!

ভারতবর্ষে দাঁড়িয়ে রবি ঠাকুরের কয়েকটা লাইন বারংবার মনে আসে, “ধ্যান-গম্ভীর এই যে ভূধর,/নদীজপমালাধৃত প্রান্তর,/হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে/এই ভারতের মহামানবের /সাগরতীরে।”

ভারত ভূমিতে থেকেও যারা আজও মনে করেন পাশ্চাত্য জগতই শ্রেষ্ঠ..... বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞান ভান্ডার, নিপুন দক্ষতা এবং সুখ সমৃদ্ধি শুধুমাত্র পাশ্চাত্য ভূমিতেই আছে তারা নিজেদের ধারণা বদলান!! নিজের শিরা উপশিরার মধ্যে দিয়ে বয়ে যাওয়ার এই ভারতীয় রক্তের শ্রদ্ধা করুন, অহংকার করুন এই ভারতভূমির।

এবং এই রইলো history of Indian space research programme, Chandrayaan 3 launch date, Chandrayaan 3 landing, Chandrayaan 3 update, current status of Chandrayaan 3 এবং Chandrayaan 3 project director সম্পর্কে বিস্তারিত আলোচনা!! আজকের এই article টি Intellectual Mind বিভাগের অন্তর্ভুক্ত। Article টিকে যতটা সম্ভব নিজেদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের share করুন এবং ISRO এর এই অসামান্য journey কে সকলের মাঝে পৌঁছে দিতে সাহায্য করুন!!



Frequently asked questions :

• What is the current status of Chandrayaan 3?

• When did Chandrayaan 3 landed?

• Complete details on Chandrayaan-3

• All you need to know about Chandrayaan 3 mission

• Chandrayaan 3 kab launch hoga

• why Chandrayaan 2 failed?

• ISRO full form

• Chandrayaan 3 landing point name

• journey to the moon : Chandrayaan-3 in 2023

• Chandrayaan 3 live updates 

 

Comments

Popular posts from this blog

The fall of Cartoon Network। How Cartoon Network became so popular?? What ruined Ben 10?

আজ আমরা আলোচনা করব Cartoon Network চ্যানেলটি নিয়ে, হ্যাঁ এটিই হল সেই চ্যানেল যা আমাদের শৈশবকে করে তুলেছিল মধুর !! Ben 10, Courage the Cowardly Dog, Beyblade, Scooby Dooby do, Tom and Jerry কার্টুন গুলোর নাম আশা করি আপনারা সকলেই শুনছেন। আপনি যদি 18-20 বছর বয়সী তরুণ কিংবা তরুণী হয়ে থাকেন তবে আপনি অবশ্যই এই নামগুলো শুনে থাকবেন। বিশেষত Ben 10 এবং Tom and Jerry এর নাম শোনেননি এমন তরুণ তরুণী খুঁজে পাওয়া বড়ই দুঃসাধ্য..... এবং আপনি যদি 25 থেকে 30 বছর বয়সী যুবক-যুবতী হয়ে থাকেন, তবে আপনি Rhapsody rabbits, Hanna-Barbera, Dexter's Laboratory, The Powerpuff Girls, Johnny Bravo এর মতো বিখ্যাত কার্টুনগুলোর নাম অবশ্যই শুনে থাকবেন। এই প্রতিটি কার্টুন আমাদের শৈশবের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। আমাদের দিন শুরু হত এই সমস্ত কার্টুনগুলোর সাথে এবং রাতের নৈশভোজও শেষ হত এ সমস্ত কার্টুনগুলোর সাথে। এভাবেই বিভিন্নunique cartoons গুলোর সাথে সুপারহিট হয়ে উঠেছিল কার্টুন নেটওয়ার্ক চ্যানেলটি। কিন্তু তারপরে হঠাৎ কিভাবে Cartoon Network চ্যানেলটি সম্পূর্ণরূপে flop হয়ে গেল?? কিভাবে এদের মার্কেটিং সম্পূর্ণ down হয়...

FREE WINGS OF MIND

  Free Wings of Mind হলো আমার প্রথম ব্লগ। ব্লগ লেখার ইচ্ছে টা আমার বহুকালই ছিল, তবে অন্তর্দ্বন্দ চলছিল যে সেই ব্লগের ভাষা কি হবে? English হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যা সারা পৃথিবীর মানুষের বোধগম্য এবং যেন বর্তমান আধুনিকতার এক মাপকাঠি। পাশাপাশি নিজের ব্লগকে বৃহৎ সংখ্যাক মানুষের মাঝে পৌঁছে দেওয়ার এক অব্যর্থ মাধ্যম। কিন্তু বাংলা যে প্রাণের ভাষা, হৃদয়ের ভাষা, ভালোবাসা। অতুলপ্রসাদের ভাষায়, “মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!" আজকাল এই বাংলায় লেখার প্রবণতাটাও যেন দিন দিন হ্রাস পাচ্ছে। শিল্প-সংগীত অনুরাগী, বুদ্ধিজীবী বাঙালি জাতি যেন দিন দিন English কিংবা হিন্দির প্রতি ঝুকে যাচ্ছে। ফলে ফিকে হয়ে পড়ছে বাংলার সমৃদ্ধি। তাই সাত পাঁচ ভেবে ঠিক করে ফেললাম আমার ব্লগের ভাষা হবে শুদ্ধ বাংলা। সত্যি বলতে, বাংলায় যতটা স্বচ্ছন্দবোধ আমি করি তা আর অন্য কোনো ভাষায় করি না। বাংলার মধুরতা, অনন্যতা, সমৃদ্ধ সংস্কৃতি চিরকালই দৃঢ় আকর্ষে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে আমায়। হ্যা এখন প্রশ্ন করতে পারেন যে, ব্লগের নামকরণ তবে English এ কেন? আসলে ব্লগের যা নাম রেখেছি তার অভিধানিক অর্থ মনের মুক্ত ডানা...... এরকম মন...

Who is John Wick? movies like John wick। John Wick 4 release date. All interesting facts about John wick। how many John Wick movies are there?

সম্প্রতি John Wick chapter 4 release হয়েছে 24 শে মার্চ 2023 তে। আশা করি তা আপনারা সকলেই জানেন, বিশেষত যারা অ্যাকশন ফিল্ম পছন্দ করেন, gunshots, hand-to-hand combats পছন্দ করেন তাদের জন্য তো এটি একপ্রকার পারিজাত ক্ষেত্র। চতুর্দিকে সুপার হিরো ঘরানার ফিল্মের বিপুল জনপ্রিয়তা ও একাধিপত্যের যুগে এবং CGI-based এই পপ কালচারের যুগে John Wick series টি as an ground action film নিরন্তর বক্সঅফিস কাঁপিয়ে চলেছে। তার signature black suit, slicked-back hair এবং guns এবং knives এর অফুরন্ত ভান্ডার দ্বারা এই চরিত্রটি একটি মডার্ন কালচারাল আইকনে পরিণত হয়েছে। চরিত্রটিতে অভিনয় করেছেন বিখ্যাত হলিউড অভিনেতা Keanu Reeves. হ্যাঁ ঠিকই ধরেছেন, কিংবদন্তি Matrix series এর প্রধান অভিনেতা। যারা এই বিখ্যাত চরিত্রটি সম্পর্কে জানেন না বা যারা সম্প্রতি সিনেমাগুলো দেখতে শুরু করেছেন অথবা যারা বহুকাল আগে থেকেই দেখছেন তাদের সকলের জন্যই চলুন আজ John Wick চরিত্রটি নিয়ে আলোচনা করা যাক। আলোচনা করা যাক who is John Wick and why he is so popular? যারা প্রথম এই সিরিজের সিনেমা গুলো দেখতে শুরু করেছেন তাদের জন্য আলোচনা করব, how many J...