Skip to main content

Haider Movie Ananlysis

#Haider ⚠️ Not A Review, But An Analysis (সামনেই Spoiler, সাবধানে পড়ুন!) সম্প্রতি Haider সিনেমাটি দেখলাম! যদিও Vishal Bharadwaj এর পুরো Shakespeare trilogy টাই আগে দেখেছি। তবে ভাবলাম আজ একটু এটা নিয়ে লেখা যাক। সত্যি বলতে, আমি মনে করি Vishal Sir এর এই trilogy one of the greatest Shakespeare adaptation ever! Maqbool এবং Haider সিনেমাটি তো অনেক foreign adaptation কেও হার মানায়। Maqbeth এর adaptation হিসেবে আমি Maqbool কে Akira Kurosawa এর Throne Of Blood এর পরেই স্থান দিই। আর Haider হলো Hamlet এর Indian Adaptation যেখানে Shahid Kapoor নিজের career এর one of the best performance দিয়েছে। তবে আমি গল্পে বিশদে যাচ্ছি না। সিনেমা তিনটিই আপনারা দেখুন, দুর্দান্ত trilogy!! যারা Hamlet পড়েছেন তারা জানবেন যে এটি একটি পিতৃভক্ত সন্তানের পিতার মৃত্যুর প্রতিশোধ চরিতার্থ করার গল্প। এই সিনেমাটি 1990s এ কাশ্মীরের উত্তাল পরিস্থিতির প্রেক্ষাপটে নির্মিত। সেসময় কাশ্মীরে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরী হয়েছিল এবং কঠোর মিলিটারি অপারেশন শুরু হয়েছিল তার প্রেক্ষিতে কাশ্মীরের আমজনতার স্বাধীনতার স্পৃহাকে এখানে তুলে ধরা হয়...

আমার মৃত্যুর পরে


                                                           

                                          ✒️✒️ কলমে - সৌরভ দত্ত

আমার মৃত্যুর পর,

যখন আমার শবদেহ কিংবা কফিন

বয়ে নিয়ে যাবে স্তব্ধ রাতের নীরব ধূসর পথে,

কখনোই ভেবো না

এ জগৎ ছেড়ে বিদায় নিচ্ছি আমি,

রাতের আঁধারে শেষ বিদায়ের রথে।

একবিন্দুও অশ্রুপাত কোরোনা,

একমুহূর্তের জন্যও কোরো না বিলাপ,

হয়ো না দুঃখী কিংবা কোরো না কোনো অনুতাপ।

হেথায় যে জন্মমাত্রই মেলে মৃত্যুর অভিশাপ!

যখন তুমি দেখবে

আমার মরদেহ বয়ে নিয়ে চলেছে,

আমার বিদায়ের জন্য অশ্রুপাত কোরো না,

দুঃখ রেখোনা অন্তরে,

আমি ছেড়ে যাচ্ছি না,

আমি শুধু এগিয়ে চলেছি পরম স্নেহময়ের তরে।

এগিয়ে চলেছি এক চিরন্তন শান্তির রাজ্যে।

হয়ত তুমি ভেঙে পড়বে,

আমার লাশের উপর লুটিয়ে পড়বে, মুখটা হবে ফ্যাকাশে,

আকাশতলে দাঁড়িয়ে সন্ধানী দৃষ্টিতে চেয়ে রবে নক্ষত্রময় আকাশে।

তবু বিদায় জানিও না,

মনে রেখো এমন হাজারো সমাধি

ওপারে থাকা স্বর্গরাজ্যের সম্মুখে এক অন্ধ যবনিকা মাত্র,

আপাতবিষের আড়ালে লুকোনো এক সুধাপাত্র।

তুমি শুধুমাত্র দেহকে

কবরের অন্ধকূপে কিংবা জ্বলন্ত চিতার দহনে ডুবে যেতে দেখেছো,

তুমি দু চোখ মেলে এ আত্মার মুক্তি দেখোনি,

এতো কাল তুমি মৃত্যুকেই জীবের সমাপ্তি বলে জেনেছো,

প্রকৃত সত্যসন্ধানী হও নি।

কিভাবে সমাপ্তি ঘটে সেখানে?

পড়ন্ত বিকেলে কিংবা অমাবস্যার রাতে

যখন সূর্য ডোবে দিগন্তের পাড়ে, চন্দ্রমা রহে অন্ধ কারাতে।

জানি এটি একটি সমাপ্তির মতোই দেখায়,

যেন জীবনযুদ্ধের অন্তকালে সূর্যাস্তেরই অধ্যায়,

তবু প্ৰিয়, বাস্তবে এটি প্রত্যুষ, নব প্রভাতের আগমন,

দেহরূপ কারাগার ছিন্ন করে এ সত্তার নির্গমন,

তবে কেন নশ্বর দেহের দহনে 

নতুনের সূত্রপাত নিয়ে এতো সন্দেহ?

 কেন এতো শোক? কেন এতো যন্ত্রনা?


আবার ফিরব এ ধরায়

মানুষ কিংবা অন্য কোনো চেহারায়।

ক্ষীণ আলোয় হাটবো তোমার পাশেই,

একবারটি চেয়ে দেখো প্ৰিয়, জানি চিনে নেবে ঠিকই

জোৎস্না রাতে হাটবো নদীর তীরে, শিশির ভেজা ঘাসেই।

কখনো কোনো পাত্র অন্ধকুঁয়োর গহনে নেমে

শুন্য হয়ে ফেরে না,

তবে কেন নশ্বর দেহের জন্য এতো বিলাপ?

এ জড় দেহ, এ পার্থিব দেহ চিরকাল কারো অক্ষত রহে না।

যখন শেষবারের মতো আমি নিথর হবো, থেমে যাবে সব স্পন্দন,

হারিয়ে যাবো এক চিরন্তন ঘুমের প্রাসাদে।

আমার স্বর, আমার আত্মা, কিছু না বলা কথা -

হারিয়ে যাবে স্থান কাল হীন এক জগতে।

পরে রবে অতীত স্মৃতি কিছুটা সন্তুষ্টি আর সুখে,

কিছুটা আক্ষেপ আর বিষাদে।

এ কারাগার থেকে মুক্ত হয়ে মিলিয়ে যাব এক অনন্ত শুন্যে,

অচেনা অজানা মহাশুন্যের চিরনিদ্রার গহন অরণ্যে।

শুধু তোমার হৃদয় মাঝে এক ফালি জায়গা দিও আমায়,

অতীত স্মৃতি হয়ে চুপটি করে ঘুমিয়ে রইবো সেথায়।

তারপর একটু একটু করে হয়ত একদা হারিয়ে যাব বিস্মৃতির অতলসীমায়,

তোমার প্রতি রাতের নিদ্রায়।

বলবো হে প্ৰিয়, চির বিদায়!


জালাল উদ্দিন মুহাম্মদ রুমি 13 শ শতাব্দীর একজন প্ৰখ্যাত ফার্সি কবি, ধর্মতাত্ত্বিক ও অতীন্দ্রিয়বাদী ব্যক্তিত্ব ছিলেন। তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সর্বাধিক জনপ্রিয় কবি হিসেবেও আখ্যায়িত করা হয়। তারই দর্শনমূলক কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে আমার আজকের এই স্বরচিত কবিতা “আমার মৃত্যুর পর"......

The Poetic Mind category এর অন্তর্ভুক্ত একটি স্বরচিত কবিতা!!



Comments

Post a Comment

If you have any doubts, let me know

Popular posts from this blog

The fall of Cartoon Network। How Cartoon Network became so popular?? What ruined Ben 10?

আজ আমরা আলোচনা করব Cartoon Network চ্যানেলটি নিয়ে, হ্যাঁ এটিই হল সেই চ্যানেল যা আমাদের শৈশবকে করে তুলেছিল মধুর !! Ben 10, Courage the Cowardly Dog, Beyblade, Scooby Dooby do, Tom and Jerry কার্টুন গুলোর নাম আশা করি আপনারা সকলেই শুনছেন। আপনি যদি 18-20 বছর বয়সী তরুণ কিংবা তরুণী হয়ে থাকেন তবে আপনি অবশ্যই এই নামগুলো শুনে থাকবেন। বিশেষত Ben 10 এবং Tom and Jerry এর নাম শোনেননি এমন তরুণ তরুণী খুঁজে পাওয়া বড়ই দুঃসাধ্য..... এবং আপনি যদি 25 থেকে 30 বছর বয়সী যুবক-যুবতী হয়ে থাকেন, তবে আপনি Rhapsody rabbits, Hanna-Barbera, Dexter's Laboratory, The Powerpuff Girls, Johnny Bravo এর মতো বিখ্যাত কার্টুনগুলোর নাম অবশ্যই শুনে থাকবেন। এই প্রতিটি কার্টুন আমাদের শৈশবের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। আমাদের দিন শুরু হত এই সমস্ত কার্টুনগুলোর সাথে এবং রাতের নৈশভোজও শেষ হত এ সমস্ত কার্টুনগুলোর সাথে। এভাবেই বিভিন্নunique cartoons গুলোর সাথে সুপারহিট হয়ে উঠেছিল কার্টুন নেটওয়ার্ক চ্যানেলটি। কিন্তু তারপরে হঠাৎ কিভাবে Cartoon Network চ্যানেলটি সম্পূর্ণরূপে flop হয়ে গেল?? কিভাবে এদের মার্কেটিং সম্পূর্ণ down হয়...

FREE WINGS OF MIND

  Free Wings of Mind হলো আমার প্রথম ব্লগ। ব্লগ লেখার ইচ্ছে টা আমার বহুকালই ছিল, তবে অন্তর্দ্বন্দ চলছিল যে সেই ব্লগের ভাষা কি হবে? English হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যা সারা পৃথিবীর মানুষের বোধগম্য এবং যেন বর্তমান আধুনিকতার এক মাপকাঠি। পাশাপাশি নিজের ব্লগকে বৃহৎ সংখ্যাক মানুষের মাঝে পৌঁছে দেওয়ার এক অব্যর্থ মাধ্যম। কিন্তু বাংলা যে প্রাণের ভাষা, হৃদয়ের ভাষা, ভালোবাসা। অতুলপ্রসাদের ভাষায়, “মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!" আজকাল এই বাংলায় লেখার প্রবণতাটাও যেন দিন দিন হ্রাস পাচ্ছে। শিল্প-সংগীত অনুরাগী, বুদ্ধিজীবী বাঙালি জাতি যেন দিন দিন English কিংবা হিন্দির প্রতি ঝুকে যাচ্ছে। ফলে ফিকে হয়ে পড়ছে বাংলার সমৃদ্ধি। তাই সাত পাঁচ ভেবে ঠিক করে ফেললাম আমার ব্লগের ভাষা হবে শুদ্ধ বাংলা। সত্যি বলতে, বাংলায় যতটা স্বচ্ছন্দবোধ আমি করি তা আর অন্য কোনো ভাষায় করি না। বাংলার মধুরতা, অনন্যতা, সমৃদ্ধ সংস্কৃতি চিরকালই দৃঢ় আকর্ষে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে আমায়। হ্যা এখন প্রশ্ন করতে পারেন যে, ব্লগের নামকরণ তবে English এ কেন? আসলে ব্লগের যা নাম রেখেছি তার অভিধানিক অর্থ মনের মুক্ত ডানা...... এরকম মন...

Who is John Wick? movies like John wick। John Wick 4 release date. All interesting facts about John wick। how many John Wick movies are there?

সম্প্রতি John Wick chapter 4 release হয়েছে 24 শে মার্চ 2023 তে। আশা করি তা আপনারা সকলেই জানেন, বিশেষত যারা অ্যাকশন ফিল্ম পছন্দ করেন, gunshots, hand-to-hand combats পছন্দ করেন তাদের জন্য তো এটি একপ্রকার পারিজাত ক্ষেত্র। চতুর্দিকে সুপার হিরো ঘরানার ফিল্মের বিপুল জনপ্রিয়তা ও একাধিপত্যের যুগে এবং CGI-based এই পপ কালচারের যুগে John Wick series টি as an ground action film নিরন্তর বক্সঅফিস কাঁপিয়ে চলেছে। তার signature black suit, slicked-back hair এবং guns এবং knives এর অফুরন্ত ভান্ডার দ্বারা এই চরিত্রটি একটি মডার্ন কালচারাল আইকনে পরিণত হয়েছে। চরিত্রটিতে অভিনয় করেছেন বিখ্যাত হলিউড অভিনেতা Keanu Reeves. হ্যাঁ ঠিকই ধরেছেন, কিংবদন্তি Matrix series এর প্রধান অভিনেতা। যারা এই বিখ্যাত চরিত্রটি সম্পর্কে জানেন না বা যারা সম্প্রতি সিনেমাগুলো দেখতে শুরু করেছেন অথবা যারা বহুকাল আগে থেকেই দেখছেন তাদের সকলের জন্যই চলুন আজ John Wick চরিত্রটি নিয়ে আলোচনা করা যাক। আলোচনা করা যাক who is John Wick and why he is so popular? যারা প্রথম এই সিরিজের সিনেমা গুলো দেখতে শুরু করেছেন তাদের জন্য আলোচনা করব, how many J...